সীমান্ত কণ্ঠ ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫, ৮:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে ভয়াবহ বিস্ফোরণে ৪ জন নিহত ও কমপক্ষে ৫০০ আহত

ইরানের বন্দর আব্বাসে ব্যাপক ভয়াবহ এক বিস্ফোরণে ৪ জন নিহত ও কমপক্ষে ৫০০ মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের পর পরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ঘটনাস্থলের ফুটেজ থেকে দেখা যায়, সেখানে ব্যাপক ধোঁয়া উড়ছে। ইসমাইল মালেকিজাদেহ নামের আঞ্চলিক এক বন্দর কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, শহীদ রাজাই বন্দর ডকের একটি অংশে ওই বিস্ফোরণ ঘটে। আমরা আগুন নেভানোর চেষ্টা করছি। হরমোজান রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মুখতার সালেহ শার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, বিস্ফোরণের পর পরই আহতদের দ্রুত চিকিৎসা দেয়ার জন্য সেখানে চারটি দল পাঠানো হয়। উল্লেখ্য, ‘শহীদ রাজাই’ বন্দর রাজধানী তেহরান থেকে ১ হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

এছাড়া বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি ইরানের সবচেয়ে উন্নত কন্টেইনার বন্দর। ওই বন্দর দিয়ে বিশ্বের তেল উৎপাদনের এক পঞ্চমাংশ সরবরাহ করা হয়। সংকট  ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান মেহেরদারদ হাসানজাদেহ রাষ্ট্রীয় টেলিভিশনকে নিশ্চিত করেন, একাধিক কন্টেইনারের বিস্ফোরণে ওই দুর্ঘটনা ঘটে। আরও বলেন, আমরা বর্তমানে আহতদের সরিয়ে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাচ্ছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ নিহত হয়েছেন কিনা তা জানা যায়নি। তবে ভিডিও ফুটেজে দেখা গেছে, রাস্তার ওপর আহত মানুষ শুয়ে আছেন। একটি আধা পাকা ভবন ধসে পড়েছে। তার নিচে লোকজন আটকা পড়ে আছেন বলে রিপোর্ট পাওয়া যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০