সীমান্ত কণ্ঠ ডেস্ক
১৫ জুন ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরাইলে ক্ষেপণাস্ত্র বৃষ্টি, ইরানে তেল ডিপোতে আগুন

ইসরাইল ও ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। গত রাতে ইসরাইলের কেন্দ্রীয় অঞ্চলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এর মধ্যে হাইফা ও তেল আবিব শহর অন্যতম। এর ফলে ইসরাইলে কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। ইসরাইলে নিয়ন্ত্রিত মিডিয়া। সেখান থেকে প্রকৃত চিত্র পাওয়া খুব দুরূহ। এমনিতেই যুদ্ধকালীন কোনো প্রকৃত তথ্য পাওয়া কঠিন। কিছু তথ্য পাওয়া গেলেও তা নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত হওয়া কঠিন হয়ে পড়ে। তারপরও কিছু মিডিয়া যে খবর দিচ্ছে, তাতে ইরানের পাশাপাশি ইসরাইলেরও ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। বিবিসি সহ বিভিন্ন মিডিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের অনেক ভবনের ছবি প্রকাশ হয়েছে। সেসব মাটির সঙ্গে মিশে গেছে। ভয়াবহতার মাত্রা কী পরিমাণ তা ওইসব ছবিই স্পষ্ট করে বলে দেয়। তেল আবিব মেট্রোপলিটন এলাকায় বাট ইয়াম শহরে ইরানের ক্ষেপণাস্ত্র একটি ভববে আঘাত করেছে। সরাসরি আঘাতে ওই ভবনটি চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।

ইসরাইলের ইমার্জেন্সি সার্ভিস এমডিএ নিশ্চিত করেছে সেখানে কমপক্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে ১০০ মানুষ। পক্ষান্তরে ইরানের বেসামরিক লোকজন, তেলক্ষেত্র ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। এর ফলে রাজধানী তেহরানে শাহরান তেলের ডিপোতে আগুন ধরে যায়। সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছিল।

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, তারা ইরানের পারমাণবিক অস্ত্র বিষয়ক প্রকল্পগুলোকে টার্গেট করেছে। এতে এখন পর্যন্ত ইসলামিক রেভ্যুলুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি, সেনাপ্রধান সহ শীর্ষ কমান্ডাররা নিহত হয়েছেন। গত দু’দিনে নিহতের সংখ্যা কমপক্ষে ৮০। আহত হয়েছেন ৮০০ মানুষ। এর মধ্যে আছে ২০টি শিশু।

এমন এক জটিল সমীকরণে দাঁড়িয়ে ইরান ও ইসরাইলের মধ্যকার যুদ্ধের মীমাংসা করতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এবং পুতিন একমত হয়েছেন যে, এই যুদ্ধের ইতি ঘটতেই হবে।

ওদিকে আজ রোববার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে ষষ্ঠ দফা আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু ইরান তা বাতিল করে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরাইলের অব্যাহত হামলার মধ্যে কোনো সমঝোতার যৌক্তিকতা নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০