সীমান্ত বিনোদন
১৮ এপ্রিল ২০২৫, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘জংলি’ এখন দেশের বাইরেও জনপ্রিয়

এবারের ঈদের অন্যতম দর্শকপ্রিয় সিনেমা ‘জংলি’। এম রাহিম পরিচালিত এই ছবির গল্প দর্শকের হৃদয় জয় করেছে। যার ফলে ঈদের তৃতীয় সপ্তাহেও এটি সফলতার সঙ্গে দেশের প্রেক্ষাগৃহে। এই সফলতা বজায় রাখতে সিনেমাটি এবার বিদেশ সফরে যাচ্ছে।

‘জংলি’-এর বিদেশে মুক্তির বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয়। তাদের পক্ষ থেকে জানানো হয়, ২৫ এপ্রিল থেকে ১১টি দেশে মুক্তি পাবে সিয়াম আহমেদ অভিনীত এই সিনেমা। তবে এখন পর্যন্ত কানাডা, আমেরিকা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাকি কোন পাঁচটি দেশে মুক্তি দেওয়া হবে, তা শিগগির নিশ্চিত করা হবে।

সিনেমাটি নিয়ে নিজের ভালো লাগার কথা প্রকাশ করে কালবেলাকে সিয়াম বলেন, “জংলি’ আমার ভালোবাসার একটি কাজ। এই সিনেমার জন্য আমি এবং পুরো টিম অসম্ভব পরিশ্রম করেছি। যার প্রতিদান হিসেবে দর্শক ঈদের এতদিন পরও সিনেমাটি সমানভাবে ভালোবেসে যাচ্ছেন। তাদের এমন সমর্থনে ঈদের এতদিন পরও হাউসফুল যাচ্ছে। এবার দেশের গণ্ডি পেরিয়ে সিনেমাটি প্রবাসী দর্শক দেখার সুযোগ পাবেন। আশা করছি দেশের বাইরেও সমান সফলতা ধরে রাখবে ছবিটি।”

 

ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ বাবা-মেয়ের গল্পে নির্মিত। সিনেমায় দেখানো হয়, এক যুবকের বাবা হয়ে ওঠার গল্প। জনি থেকে জংলি হয়ে ওঠা প্রথমার্ধে সেই চিরায়ত ‘চকলেট বয়’ লুকে দেখা গেলেও পরে তার লুক ও অভিনয় ছিল আগের কাজগুলোর চেয়ে একেবারেই আলাদা।

এদিকে ঈদের ১৩তম দিনে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। রাজধানীর সনি সিনেপ্লেক্সে এ আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে ছবির নায়ক-নায়িকাসহ শোবিজের অনেক তারকা উপস্থিত ছিলেন।

 

সিনেমাটিতে সিয়ামের বিপরীতে রয়েছেন শবনম বুবলী ও দীঘি। আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০