সীমান্ত কণ্ঠ
৩১ জুলাই ২০২৫, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে রক্তদান ও গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

oplus_2

দোয়ারাবাজারে রক্তদান ও গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ::
রক্তাক্ত জুলাইয়ের এক বছর পূর্তিতে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজারের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির হারুনুর রশীদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক মাস্টার, সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এরশাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি শিহাব উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহত জুলাই যোদ্ধা রেদওয়ান আহমেদ প্রমুখ।
আয়োজকরা জানান, এই রক্তদান কর্মসূচির মাধ্যমে “জুলাই পুনর্জাগরণ” শুধু একটি স্মৃতিচারণ নয়, বরং মানবিক দায়িত্ব পালনের মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধির একটি বাস্তব প্রয়াস।
অনুষ্ঠানে বেশ কয়েকজন তরুণ স্বেচ্ছায় রক্তদান করেন এবং শতাধিক মানুষ তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। অনুষ্ঠান শেষে রক্তদাতাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০