সীমান্ত কণ্ঠ
৩ এপ্রিল ২০২৫, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ড সফরে আবার জরিমানা গুনল পাকিস্তান

নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জরিমানা সম্মুখীন হয়েছে পাকিস্তান। এবার মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে সফরকারী দলের ক্রিকেটারদের। এর আগে প্রথম ওয়ানডেতেও একই কারণে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানার খড়গ নেমে আসে পাকিস্তানের ওপর। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)।

টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজও ইতিমধ্যে ২-০তে হেরে গেছে পাকিস্তান। এর আগে গত ২৯শে মার্চ প্রথম ম্যাচে ৭৩ রানে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এর দু’দিন পর দ্বিতীয় ওয়ানডের আগের দিন পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তির কথা জানায় আইসিসি। পরদিন শাস্তির খড়গ মাথায় নিয়েই হ্যামিল্টনে খেলতে নামেন মোহাম্মদ রিজওয়ানরা। দায় স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি ম্যাচ রেফারি জেফ ক্রোর। সে ম্যাচেও একই কান্ডে জড়ায় পাকিস্তান। এদিনের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার পিছিয়ে ছিল পাকিস্তানি বোলাররা। শেষ পর্যন্ত দ্বিতীয় ওয়ানডেতে ৮৪ রানে হেরে সিরিজ হাতছাড়া হয় সফরকারী দলের। আগের ম্যাচের মতো এদিনও দায় স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। সেই ম্যাচে কিউইদের ২৯২ পাকিস্তানের প্রথম ৫ ব্যাটার মিলে সাকুল্যে করেন ১৯ রান। পরে ফাহিম আশরাফের ব্যক্তিগত ৭৩ রানে কিছুটা লজ্জা নিবারণ হয় সফরকারীদের। সঙ্গে ব্যক্তিগত ৫১ রানের ক্যামিও খেলেন পেসার হারিস রউফ।

এর আগে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটে ফুলকি ছোটান মিচেল হে। ৭৮ বলে অপরাজিত থাকেন ব্যক্তিগত ৯৯ রানে। আগের ম্যাচে অভিষিক্ত মোহাম্মদ আব্বাস খেলেন ৪১ রানের ইনিংস। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামী আগামী শনিবার ভোরে, মাউন্ট মঙ্গানুইয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০