সীমান্ত কণ্ঠ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৫, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশাসনিক দুর্বলতায় জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতাদের জীবন হুমকীর সম্মুখীন – খেলাফত মজলিস

সীমান্ত কণ্ঠ ডেস্ক:: খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সভায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতাদের জীবন আজ হুমকীর সম্মুখীন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপরাধীদের উপর গোয়েন্দা নজরদারীর অভাবে ফ্যাসিবাদী সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। জাতীয় নির্বাচন বানচাল করতে খুনীরা মাঠে নেমেছে। এই ষড়যন্ত্র প্রতিরোধে প্রশাসন ও নির্বাচন কমিশন এখনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। ওসমান হাদীকে হত্যা চেষ্টাকারীকে এখনো গ্রেফতার করতে না পারার ব্যর্থতা মেনে নেওয়া যায় না।

নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে অবিলম্বে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল, অস্ত্র উদ্ধার ও সাঁড়াশী অভিযান জোরদার করতে হবে। খুনী ও ফ্যাসীবাদী অপশক্তির সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। উৎসবমুখর নির্বাচনী পরিবেশ তৈরিতে সন্ত্রাসী ও চাঁদাবাজী নির্মূল করতে হবে। নির্বাচনকালীন ওয়াজ মাহফিলের উপর বিধি-নিষেধ আরোপের পরিকল্পনা হচ্ছে। আমরা এই ধরণের সিদ্ধান্ত থেকে বিরত থাকার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।

বৈঠকে সন্ত্রাসীদের গুলিতে মুমূর্ষু শরীফ ওসমান হাদীর সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।

গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত সাপ্তাহিক নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মুহাম্মদ খালেকুজ্জামান, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, কৃষি বিষয়ক সম্পাদক ড. মাহবুবুর রহমান, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আলহাজ্ব নুর হোসেন, মাওলানা আজিজুল হক, আমির আলী হাওলাদার প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০