সীমান্ত কণ্ঠ ডেস্ক
১৬ জানুয়ারী ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

বিশেষ প্রতিবেদক
​সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘ দুই দশক পর এই আসনে ‘ধানের শীষের’ বিজয় নিশ্চিত করে ঘরে ফেরার লড়াইয়ে নেমেছে বিএনপি। ২০০৬ সালের পর থেকে হারানো এই দুর্গ পুনরুদ্ধারে এবার ভিন্ন কৌশল আর সুসংগঠিত শক্তিতে মাঠে নেমেছেন দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক, তিনবারের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
​নির্বাচনী মাঠের প্রাথমিক সমীকরণে কলিম উদ্দিন মিলনের প্রধান বাধা ছিলেন দলীয় বিদ্রোহী প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। তবে সেই সংকট কাটিয়ে এখন ঐক্যবদ্ধ বিএনপি। দলের সকল স্তরের নেতা-কর্মী এখন একাট্টা হয়ে মিলনের পক্ষে মাঠে নেমেছেন। অভ্যন্তরীণ কোন্দল মিটে যাওয়ায় নির্বাচনী মাঠ এখন অনেকটাই ধানের শীষের অনুকূলে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
​সাধারণ ভোটারদের মতে, কলিম উদ্দিন আহমেদ মিলনের সবচেয়ে বড় শক্তি তার ‘ক্লিন ইমেজ’ বা পরিচ্ছন্ন ভাবমূর্তি। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে বিতর্কহীন থাকা এবং সাধারণ মানুষের সাথে সরাসরি সম্পৃক্ততা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। কর্মসংস্থান ও উন্নয়নের আশায় তরুণ প্রজন্ম মিলনের দিকে ঝুঁকছে। কৃষক, শ্রমিক এবং প্রবাসী পরিবারগুলোর কাছে তিনি একজন নির্ভরযোগ্য অভিভাবক হিসেবে পরিচিতি পেয়েছেন।
​মাঠ পর্যায়ে কথা বলে জানা গেছে, ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ। অনেকের মতে, ‘অনেক নির্বাচনে ভোট দিতে পারিনি, এবার শান্তিতে ধানের শীষে ভোট দিতে চাই। মনে হচ্ছে ধানের শীষের সময় এসেছে।’
​মাঠে বর্তমানে বিএনপি ছাড়া মূলত জামায়াত প্রার্থীর প্রচারণাই দেখা যাচ্ছে। বিশেষ করে জামায়াতের নারী কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার বিষয়টি লক্ষ্যণীয়। তবে সাধারণ ভোটারদের চোখে লড়াইটা মোটেও সমানে-সমান নয়।
বিএনপির তৃণমূল নেতা কর্মীরা মনে করছেন,  এখানে কোনো হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা নেই। মিলনই সেরা। তিনি নির্বাচিত হলে মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে, আর তিনি মন্ত্রী হওয়া মানেই ছাতক ও দোয়ারাবাজারের ব্যাপক উন্নয়ন।
তিনবার সংসদ সদস্য থাকার কারণে এলাকার ভৌগোলিক ও রাজনৈতিক সমস্যাগুলো তার নখদর্পণে।
ভোটারদের বড় একটি অংশ বিশ্বাস করেন, কলিম উদ্দিন মিলন বিজয়ী হয়ে সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলে এলাকার থমকে যাওয়া উন্নয়ন আবার গতি পাবে।
অন্য প্রার্থীদের প্রচারণায় দৃশ্যত শিথিলতা এবং বিএনপির সাংগঠনিক শক্ত অবস্থান মিলনকে সুবিধাজনক জায়গায় রেখেছে।
​দীর্ঘ ২০ বছরের অপেক্ষা শেষে ছাতক-দোয়ারাবাসীর রায়ে ধানের শীষের প্রার্থী কি পারবেন হারানো গৌরব ফিরে পেতে? উত্তরের জন্য এখন কেবল ভোটের দিনের অপেক্ষা। তবে বর্তমান জনস্রোত বলছে, পরিবর্তনের হাওয়া বইছে সীমান্তঘেঁষা এই জনপদে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০