সীমান্ত কণ্ঠ ডেস্ক
২০ জুন ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকাসক্ত ছেলেকে হত্যার পর লাশ ড্রেনে ফেলে দেন বাবা-মা

একের পর এক শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে মাদকাসক্ত একমাত্র ছেলেকে হত্যার পর লাশ বস্তায় ভরে ড্রেনে ফেলে দিয়েছেন বাবা। হত্যার সময় স্বামীকে সহযোগিতা করেন স্ত্রী। মজার বিষয় হলো- এ ঘটনার পর ছেলেকে হত্যার অভিযোগ এনে বাবাই বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলাও করেন। তদন্তে নেমে পুলিশ হত্যার রহস্য উদ্‌ঘাটন করে এবং নিহত জনি সরকারের বাবা ও মা’কে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ছেলেকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে রাজি হন। পরে বৃহস্পতিবার বিকালে পুলিশ তাদের আদালতে পাঠায়। অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, ফতুল্লার লাল খাঁ শিহাচর এলাকার দুলাল পুলিশের বাড়িতে ভাড়া বাসায় স্ত্রী অসিতা রানী সরকার, একমাত্র ছেলে জনি সরকার ও দুই মেয়েকে নিয়ে বসবাস করছিলেন করুণা সরকার। খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে নৈশপ্রহরীর চাকরি করেন তিনি। ছেলে জনি সরকার স্থানীয় মাদকাসক্ত ও বখাটে যুবকদের সঙ্গে চলাফেরা করে নিজেও মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকার জন্য প্রায় সময় জনি তার বাবা-মা’কে মারধরসহ নানাভাবে নির্যাতন করতো। মাদকাসক্ত ছেলের অত্যাচার-নির্যাতনের মাত্রা দিন দিন বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে ওঠেন বাবা করুণা সরকার ও মা অসিতা রানী সরকার। তিনি বলেন, গত ১৬ই জুন রাতেও জনি মাদকের টাকার জন্য তার বাবা ও মা’কে মারধর করে। এরপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে জনি সরকার। ঘুমন্ত অবস্থায় রুটি বানানোর বেলন দিয়ে জনির মাথায় ও মুখমণ্ডলে আঘাত করেন তার বাবা করুণা সরকার। একপর্যায়ে ঘুমন্ত জনির দেহ নিথর হয়ে পড়লে স্ত্রীর সহযোগিতায় হাত-পা বেঁধে প্লাস্টিকের বস্তায় ভরে রাতেই সড়কের পাশে ড্রেনে ফেলে দিয়ে বাসায় চলে আসেন বাবা করুণা সরকার। পরদিন ১৭ই জুন সকালে ওই ড্রেন থেকে বস্তাবন্দি অবস্থায় জনির লাশ উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ ঘটনায় নিহত জনির বাবা করুণা সরকার নিজেই বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন। তবে মামলার তদন্তে ও সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের এই চাঞ্চল্যকর রহস্য। পরে এই মামলায় নিহত জনির বাবা ও মা’কে বুধবার রাতে পুলিশ গ্রেপ্তার করলে জিজ্ঞাসাবাদে তারা দু’জন ছেলেকে হত্যার কথা স্বীকার করে বিস্তারিত বর্ণনা দেন। বিকালে তাদের আদালতে পাঠানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০