সীমান্ত কণ্ঠ ডেস্ক
২৭ জানুয়ারী ২০২৬, ৫:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

সীমান্ত কণ্ঠ ডেস্ক :: সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনের জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম আসন্ন গণভোটে ‘না’ ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।

তিনি বলেন, ‘না ভোটের বিজয়ের মাধ্যমেই অগণতান্ত্রিক শক্তিকে রুখে দেওয়া সম্ভব। রাজনৈতিক সরকারকে ক্ষমতাহীন করার যে চক্রান্ত চলছে, তা কেবল ‘না’ ভোটের মাধ্যমেই প্রতিহত করা যাবে।’

​মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ছাতকের গোবিন্দগঞ্জে আয়োজিত জাতীয় পার্টির এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​জাহাঙ্গীর আলম বলেন, ‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, আমাদের সংবিধান, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এবারের গণভোটে ‘না’ ভোটকে বিজয়ী করতে হবে। অগণতান্ত্রিক শক্তি যদি শক্তিশালী হয়, তবে সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র হুমকির মুখে পড়বে। দেশকে বাঁচাতে এবং জনগণের শাসন কায়েম করতে ভোটারদের সচেতনভাবে ‘না’ বাক্সে ভোট দিতে হবে।’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নেতাকর্মীদের ধরপাকড় নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দেশে একদিকে নির্বাচনের আমেজ তৈরির চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে গণহারে গ্রেপ্তার চালানো হচ্ছে। একসাথে নির্বাচন ও গণগ্রেপ্তার চলতে পারে না। এমন পরিবেশ সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। তিনি অবিলম্বে গ্রেপ্তার বন্ধ করে সব প্রার্থীর জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করার দাবি জানান।

কর্মীসভায় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু লেইস কাহার’র সভাপতিত্বে ও জাতীয় যুব সংহতির ছাতক উপজেলা সভাপতি জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাতক উপজেলা জাপার সাধারণ সম্পাদক সামসুদ্দীন আহমদ, জামালগঞ্জ উপজেলা জাপার সভাপতি এইচ এম ফারুক, দোয়ারাবাজার উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ, বোগলাবাজার ইউনিয়ন জাপার সভাপতি ডাঃ গিয়াস উদ্দিন, জাপা নেতা রিংকু দাস, আবুল, আব্দুল হান্নান পীর, শেখ রহিম উদ্দিন, সেলিম আহমদ, মনির উদ্দিন, অলি আহমদ সায়েদ, হাসনাত, ছমির উদ্দিন প্রমুখ। কর্মীসভা শেষে সুনামগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থনে লাঙ্গলের প্রচার মিছিল বের। মিছিলটি গোবিন্দগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পিউরিয়া মার্কেটের সামনে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। এসময় ছাতক ও দোয়ারাবাজার উপজেলার জাতীয় পার্টি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০