সীমান্ত কণ্ঠ ডেস্ক
২৩ জুন ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের ওপর হামলা ‘বিনা উসকানিতে আগ্রাসন’ — পুতিন

সীমান্ত কণ্ঠ আন্তর্জাতিক ডেস্ক:: ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে ‘একেবারেই বিনা উসকানিতে আগ্রাসন’ হিসেবে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইরানের জনগণকে সব ধরনের সহায়তা দিতে রাশিয়া প্রস্তুত রয়েছে।

রোববার রাশিয়া পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার ক্রেমলিনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকটি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়।

পুতিন বলেন, ‘ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ বিনা কারণের আগ্রাসন চলছে, এর কোনো ভিত্তি বা যৌক্তিকতা নেই।’ আরাগচিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘মস্কোতে আপনার উপস্থিতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান জটিল পরিস্থিতি থেকে উত্তরণের উপায় বের করতে আমরা একসঙ্গে চিন্তা করতে পারি।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি জানান, রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক নিয়ম ও রীতিনীতির লঙ্ঘন হিসেবে আখ্যা দেন।

পুতিনের অবস্থানের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে আরাগচি বলেন, রাশিয়া ‘সঠিক ইতিহাসের পক্ষে’ অবস্থান নিয়েছে। এ ঘটনার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও পুতিনকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

চলতি বছরের শুরুতে ইরান ও রাশিয়া দুই দেশের মধ্যে ‘ব্যাপক কৌশলগত অংশীদারত্ব চুক্তি’ স্বাক্ষর করে সম্পর্ক আরও মজবুত করেছে।

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০