সীমান্ত কণ্ঠ বিনোদন
১৯ এপ্রিল ২০২৫, ২:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উর্বশীর বিস্ময়কর দাবি, ক্ষুব্দ পুরোহিতরা

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার। ফের একবার নিজের অযাচিত মন্তব্যের কারণে নেটিজেনদের ট্রলের শিকার হলেন। সম্প্রতি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক বিস্ময়কর দাবি করেছেন। তিনি দাবি করেন, ‘উত্তরে আমার নামে মন্দির আছে, এবার দক্ষিণেও চাই।’ 

ভারতে বদ্রীনাথ মন্দিরের পাশেই নাকি রয়েছে তার নামাঙ্কিত ‘উর্বশী মন্দির’ অভিনেত্রীর এই মন্তব্যের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই হতবাক নেটপাড়া। অনেকেই অভিনেত্রীর এই মন্তব্যকে মজা বলে উড়িয়ে দিতে চেয়েছেন। কিন্তু ভিডিওয় অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘আমি একেবারেই সিরিয়াস। ওখানে আমার নামের মন্দির রয়েছে। ভক্তরা প্রণাম করতে আসেন।’

এমনকি তিনি দাবি করেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও নাকি সেখানে পূজা দিতে যান। এর সঙ্গে তিনি আবদারের ছলেই বলেন, ‘এবার দক্ষিণেও আমার নামের মন্দির চাই। আমি তো ওখানে অনেক ছবিতে কাজ করেছি।’

অভিনেত্রীর এই দাবিকে কেন্দ্র করে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। এদিকে ক্ষোভে ফুঁসছেন উত্তর ভারতের পুরোহিত সম্প্রদায়েরা। বদ্রীনাথ মন্দিরের প্রাক্তন পুরোহিত ভুবনচন্দ্র উনিয়াল অভিনেত্রী বক্তব্যবের বিরুদ্ধে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন।

তিনি জানিয়েছেন, বদ্রীনাথ সংলগ্ন উর্বশী মন্দির সতীর ১০৮ শক্তিপীঠের অন্যতম। দেবী উর্বশী সতীর এক বিশেষ রূপ। তার দাবি, অভিনেত্রীর এমন মন্তব্য একেবারেই সমর্থনযোগ্য নয়। সরকারের উচিত তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া। তার কথার সূত্র ধরেই অভিনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বদ্রীনাথ সংলগ্ন বামনি ও পাণ্ডুকেশ্বর এলাকার পুরোহিতরাও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০