সীমান্ত কণ্ঠ
১৮ এপ্রিল ২০২৫, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জন্মদিনে কেক চাই না ম্যাচ জিতলেই হবে: ফিল সিমন্স

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিজের জন্মদিন উদযাপন করছেন ফিল সিমন্স। তবে মোমবাতি, কেক কিংবা উপহার নয়—এই অভিজ্ঞ কোচের চাওয়া ভিন্ন। তার কাছে সবচেয়ে বড় উপহার হতে পারে মাঠের পারফরম্যান্স, বিশেষ করে সিলেট টেস্টে জয়।

 

হাস্যরসের মধ্যেও দলের প্রতি নিজের প্রত্যাশা ফুটিয়ে তুলে সিমন্স বলেন, ‘আমি এখন আর জন্মদিনের উপহার চাওয়ার স্টেজে নেই (হাহাহা)। তবে তারা যদি উপহার দিতে চায়, প্রথম ম্যাচটি জিতলেই হবে (হাসি)। আমার এটুকুতেই হবে।’

সিমন্সের চোখে এবার টাইগারদের বোলিং আক্রমণে এক্স-ফ্যাক্টর হয়ে উঠতে পারেন তরুণ পেসার নাহিদ রানা। তিনি বলেন, ‘সে যদি সঠিক জায়গায় বোলিং করতে পারে, নিশ্চিতভাবেই জিম্বাবুয়ের জন্য বড় হুমকি হবে। তার সেই গতিটা আছে, যা অনেক পেসারদের জন্য আকাঙ্ক্ষিত বিষয়।’

তবে দলে বাঁহাতি পেসার না থাকা নিয়ে চিন্তিত নন কোচ। তার মতে, ‘আপনার দলে একটা বাঁহাতি পেসার থাকা ভালো। কিন্তু না থাকলেও সমস্যা নেই। যতক্ষণ আপনি ভালো চারজন ডানহাতি পেসার পাচ্ছেন, আপনি প্রস্তুত।’

উইকেটকিপিংয়ের দায়িত্ব নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। ‘(হাসি) খুব ভালো প্রশ্ন। আমরা এখনও ওই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় আছি। তবে একটি বিষয় নিশ্চিত, মুশফিক কিপিং করবে না।’

২০০০ সাল থেকে বাংলাদেশের টেস্ট অগ্রযাত্রা নিয়ে সন্তোষ প্রকাশ করে সিমন্স বলেন, ‘তারা অনেক উন্নতি করেছে। তবে এখনো উন্নতির সুযোগ আছে, বিশেষ করে যেখানে তারা পৌঁছাতে চায়, সেই লক্ষ্যে।’

ফিল সিমন্সের জন্মদিনের শুভক্ষণে যদি দল জয়ের স্বাদ পায়, তবে নিঃসন্দেহে সেটিই হবে তার সবচেয়ে প্রিয় উপহার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০