সম্পাদকীয়
২৮ জুলাই ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন মহিউদ্দিন হৃদয়

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার রাজপথে যেসব সাহসী যুবক বুক চিতিয়ে দাঁড়িয়েছেন রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে, যাঁদের ঘামে, রক্তে ও অশ্রুজলে গণতন্ত্রের আন্দোলনের পথ তৈরি হয়েছে—তাঁদের একজন হলেন মহিউদ্দিন হৃদয়। তিনি শুধু একজন রাজনৈতিক কর্মী নন, প্রচার বিমুখ এক জীবন্ত ইতিহাস, একটি চলমান প্রতিরোধের নাম।

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামে জন্ম নেওয়া মহিউদ্দিন হৃদয়। তিনি মরহুম আব্দুল গফুর ও মা মনোয়ারা বেগম–এর সন্তান। কৈশোরে গ্রাম ছেড়ে ঢাকায় এসে যুক্ত হন জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে। ঢাকা মহানগর যুবদলের অগ্রণী এই নেতা ২০০৭ সাল থেকে আজ পর্যন্ত প্রতিটি জাতীয় আন্দোলনে সাহসিকতার সঙ্গে অংশ নিয়েছেন।

বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এর সহকারী হিসবে রয়েছেন।

গুলিবিদ্ধ হয়েও থামেননি মহিউদ্দিন হৃদয়। তিনি ২০২৪ সালে জুলাই আন্দোলনের উত্তাল সময়ে, ঢাকার বুকে যখন গর্জে উঠেছিল ফ্যাসিবাদবিরোধী স্লোগান, তখন মহিউদ্দিন হৃদয় ছিলেন প্রথম সারির লড়াকুদের একজন। সেদিন তিনি গুলিবিদ্ধ হন—একটি প্রাণনাশী হামলার শিকার হন, যার ক্ষত এখনো শরীরে বয়ে বেড়াচ্ছেন। তবু লড়াই থামাননি।

মহিউদ্দিন হৃদয় বলেন, ‘বেঁচে আছি, এইটুকুই পরম পাওয়া। আমি যেদিন গুলিবিদ্ধ হই, ভেবেছিলাম—সব শেষ। কিন্তু না, আমি ফিরে এসেছি। ফিরে এসেছি আরও কঠিন লড়াইয়ের জন্য।’

জুলাই আন্দোলনের পূর্বে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করায় প্রেট্রোল বোমা বিস্ফোরণের মিথ্যা মামলায় তিনি তিনবার গুম, বহুবার গ্রেফতার, একবার গ্রেফতার হয়ে জেলজীবন সর্বোচ্চ আট মাস কেটেছে তাঁর।

একটা গণতন্ত্রবিরোধী শাসনব্যবস্থা কিভাবে একজন প্রতিবাদী কণ্ঠকে দমন করতে চায়, তার জলজ্যান্ত উদাহরণ মহিউদ্দিন হৃদয়। গত ১৭ বছরে তিনবার তাকে ‘গুম’ করা হয়, নিখোঁজ করে ফেলা হয়েছিল দিনের পর দিন। আবার ফিরেছেন, ফিরে এসে আবারও রাজপথে দাঁড়িয়েছেন।

তিনি বহুবার গ্রেফতার হয়েছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের হয়েছে একের পর এক। আর সবচেয়ে দীর্ঘ সময় তিনি ছিলেন টানা ৮ মাস জেল হাজতে। তবু নিজের বিশ্বাস, রাজনৈতিক আদর্শ এবং সংগ্রামের পথ থেকে একচুলও সরেননি।

রাজনীতি তাঁর কাছে দায়িত্ব, লড়াই তাঁর জীবনের মানে। রাজনীতি মহিউদ্দিন হৃদয়ের কাছে কোনো চেয়ারে বসার নাম নয়। তিনি বলেন—’আমি রাজনীতি করি মানুষকে বাঁচাতে, মানুষের পাশে দাঁড়াতে। আমি যদি না থাকি, কেউ হয়তো সত্যের পক্ষে দাঁড়াবে না। তাই যত বাধাই আসুক, আমি থামবো না।’

তিনি মনে করেন, রাজনীতি মানে রাজপথ। আন্দোলন মানে জীবন বাজি রেখে মানুষের অধিকার রক্ষা করা। এবং এটাই তাঁকে বানিয়েছে একজন প্রকৃত জুলাই যোদ্ধা—যিনি গুলি খেয়েও হার মানেননি, কারাগার থেকে ফিরে এসেও ভয় পাননি, নিখোঁজ হয়েও ভেঙে পড়েননি।

মহিউদ্দিন হৃদয়ের মতো সংগ্রামী ব্যক্তিত্বদের জীবন আজকের যুবক জন্য এক অসীম অনুপ্রেরণা। তিনি প্রমাণ করে দিয়েছেন, একজন সত্যিকারের রাজপথের সৈনিক গুলি, জেল, গুম—কোনোটাকেই ভয় পায় না। তার একটাই লক্ষ্য—স্বাধীনভাবে কথা বলার অধিকার প্রতিষ্ঠা করা।

মহিউদ্দিন হৃদয় কোনো রাজনৈতিক কাগুজে নেতার নাম নয়। তিনি এক জীবন্ত প্রমাণ—প্রতিবাদ কখনো মুছে ফেলা যায় না, সত্যকে গুম করা যায় না, এবং একজন প্রকৃত যোদ্ধা কখনো হারে না।

তাঁকে নিয়ে লেখা হবে ইতিহাসের পাতায়, লড়াইয়ের ভাষ্যে, প্রতিবাদের কবিতায়। তিনি বেঁচে আছেন, আর তাঁর লড়াইও বেঁচে থাকবে—প্রজন্ম থেকে প্রজন্মে।

সম্পাদনা: মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০