সীমান্ত কণ্ঠ ডেস্ক
২৪ জুলাই ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপন পরিকল্পনার বিরোধিতা খেলাফত মজলিসের

সীমান্ত কণ্ঠ ডেস্ক:: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের (UNHCHR) ঢাকা অফিস স্থাপন পরিকল্পনার বিরোধিতা করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেছেন, ‘এ ধরনের অফিস স্থিতিশীল বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ হতে পারে এবং এটি দেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।’

বৃহস্পতিবার বিকাল ৩টায় পল্টন কালভার্ট রোডস্থ মজলিস মিলনায়তনে ইসলামী যুব মজলিস আয়োজিত ‘ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস স্থাপন : হুমকি ও বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আহমদ আব্দুল কাদের অভিযোগ করেন, জাতিসংঘের মানবাধিকার দপ্তর অতীতে ফিলিস্তিন, সিরিয়া, মায়ানমারসহ বহু স্থানে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। ‘ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন, ঐতিহাসিক মুসলিম নিদর্শন ধ্বংসের ঘটনা ঘটলেও সেখানেও জাতিসংঘ কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি,’ — এমন মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ৯০ ভাগ মুসলমানের বিশ্বাস ও মূল্যবোধের বিরুদ্ধে গিয়ে UNHCHR যেভাবে LGBTQ ও সমকামিতার মতো বিষয় প্রমোট করে, তা দেশের সামাজিক স্থিতি ও নৈতিক ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।’

বক্তব্যে তিনি সরকারের প্রতি আহ্বান জানান, এই প্রস্তাবিত চুক্তি অবিলম্বে বাতিল করে জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদ ইসলাম তুহিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক আবদুল জলিল, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা রুহুল আমিন সাদী, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, আইনজীবী অ্যাডভোকেট মো. শায়খুল ইসলাম এবং রাষ্ট্রচিন্তক আসাদ পারভেজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আজিজুল হক, আইনজীবী মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক এইচএম এরশাদ, ঢাকা মহানগর দক্ষিণ সহ-সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান প্রমুখ।

ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মহিউদ্দিন জামিল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ মাওলানা মুহাম্মদ সালমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বৈঠকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০