সীমান্ত কণ্ঠ ডেস্ক
১৬ জুন ২০২৫, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেলআবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: ধ্বংসস্তূপ, সাইরেন আর আতঙ্ক

সোমবার ভোরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের তেলআবিব শহর কেঁপে ওঠে। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যাচ্ছে— ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকর্মীরা এখনও নিখোঁজদের খুঁজছেন। চারপাশে ইট-কংক্রিটের স্তূপ, পোড়া গন্ধ আর ধোঁয়ার কুণ্ডলী।

স্থানীয় সময় সকাল ৫টা ৩০ মিনিটের দিকে শহরে আঘাত হানে একের পর এক ক্ষেপণাস্ত্র। সাইরেন বেজে ওঠার সঙ্গে সঙ্গে বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে ছুটে যান। এরপরই ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে শহর। ভোরের আকাশ ভরে যায় ধোঁয়া আর অ্যাম্বুলেন্সের সাইরেনে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে থাকতে পারেন। হাসপাতালে নেয়া আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা বলছেন, বিস্ফোরণস্থলের আশেপাশের রাস্তাগুলোতে এখনও পোড়া ধোঁয়া ও ইটের টুকরো ছড়িয়ে আছে।

হামলার পরপরই জরুরি বিভাগ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি আর ভিডিওতে ধ্বংসের ভয়াবহতা স্পষ্ট। ইসরাইলি কর্তৃপক্ষ প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সঠিক হিসাব এখনও প্রকাশ করেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০