সীমান্ত কণ্ঠ ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫, ৯:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৃষ্টিশক্তি হারানো হবিগঞ্জের দুই ছাত্রদল নেতার পাশে তারেক রহমান

গণতন্ত্র পুনরুদ্ধারের সরকারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো হবিগঞ্জ জেলা ছাত্রদলের দুই নেতার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারা হলেন-জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও ছাত্রদল নেতা ইয়ামিন হাসান।

শুক্রবার (২৫ এপ্রিল) হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে শুভেচ্ছা ও তাদের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।

গণতন্ত্র পুনরুদ্ধারের সরকারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো হবিগঞ্জ জেলা ছাত্রদলের দুই নেতার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারা হলেন-জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও ছাত্রদল নেতা ইয়ামিন হাসান।

শুক্রবার (২৫ এপ্রিল) হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে শুভেচ্ছা ও তাদের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।

বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গাউসের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় জি কে গাউস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আহত ও দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়াদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়ক ডা. মো. রফিকূল ইসলাম তার বক্তব্যের শুরুতে জুলাই আন্দোলনসহ বিগত ফ্যাসিস্ট আন্দোলনে শহীদ ও গুম হওয়া নেতাকর্মীদের স্মরণ করেন৷

তিনি বিগত ফ্যাসিস্ট আমলে বিচার বহির্ভূতভাবে হত্যার স্বীকার ২৬৯৯ জন যাদের অধিকাংশই বিএনপির নেতাকর্মী বলে উল্লেখ করেন। একইসঙ্গে বিগত ফ্যাসিস্ট আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে করা দেড় লক্ষাধিক মামলার কথা স্মরণ করিয়ে বিগত সরকারের নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেন।

তিনি বলেন, বিগত আন্দোলনে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরাই আহত হননি মাই টিভির সাংবাদিক শুভসহ অনেক সাংবাদিকও আহত হয়েছেন। তিনি সাইদুর রহমান, ইয়ামিন হাসান ও মাই টিভির সাংবাদিক শুভর উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। সাইদুরের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় আহতদের দুঃসহ স্মৃতিচারণায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আহতরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এতে নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেলের সদস্য বিএমইউর সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, সহযোগী অধ্যাপক ডা. নাবিদ আলম, জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলাদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০