সীমান্ত কণ্ঠ
৩০ জানুয়ারী ২০২৬, ৩:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

সীমান্ত কণ্ঠ ডেস্ক:: দোয়ারাবাজার উপজেলায় নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় মসজিদের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দোয়ারাবাজার উপজেলা সুপারভাইজার। প্রধান অতিথির বক্তব্য দেন মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খান। তিনি তাঁর বক্তব্যে মডেল মসজিদকে শুধু ইবাদতের স্থান নয়, বরং নৈতিক শিক্ষা, সামাজিক সচেতনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) শামস উদ্দিন খান। এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দোয়ারাবাজার উপজেলা আমির ডা. হারুনুর রশিদ, হেফাজতে ইসলামের দোয়ারাবাজার উপজেলা আমির মাওলানা হোসাইন আহমদ, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, কুলাউড়া ফাজিল মাদ্রাসার শিক্ষক এফ. এম. আক্কাস আলী, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউপি সদস্য এরশাদুর রহমান।

এ সময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা মডেল মসজিদ নির্মাণকে সরকারের একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে ধর্মীয় মূল্যবোধ চর্চার পাশাপাশি সামাজিক উন্নয়নে মসজিদের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০