সীমান্ত কণ্ঠ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৫, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে পূর্ববিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩

সীমান্ত কণ্ঠ ডেস্ক :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় দীর্ঘদিনের পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মো. মিজানুর রহমান উজ্জ্বল (৪৭) তার পরিবারের সদস্যদের নিয়ে বসতভিটায় অবস্থান করছিলেন। গত শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে স্থানীয় দোকানের সামনে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মো: রৌশন মিয়া, শফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, রফিকুল ইসলামসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলার সময় অভিযোগকারী মো. মিজানুর রহমান উজ্জ্বল, তার স্ত্রী নাজমা বেগম ও ছেলে নাইম গুরুতরভাবে আহত হন। অভিযুক্তরা লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলে রক্তক্ষরণ ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার সময় অভিযুক্তরা প্রাণনাশের হুমকি প্রদান করে এবং ভবিষ্যতে মামলা করলে আরও ভয়াবহ পরিণতির শাসানি দেয়। ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি শান্ত করেন।

এ ঘটনায় ভুক্তভোগী মো. মিজানুর রহমান উজ্জ্বল দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০