সীমান্ত কণ্ঠ ডেস্ক :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দোয়ারাবাজার উপজেলাবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলাম জুয়েল।
আরিফুল ইসলাম জুয়েল শুক্রবার এক বার্তায় দোয়ারাবাজার উপজেলার সর্বস্তরের নাগরিক দলের নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবীসহ সবাইকে নাগরিককে ঈদের শুভেচ্ছা জানান।
বার্তায় তিনি বলেন, এক মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর ঘরে ঘরে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনুক। সবাই যেন পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে আনন্দঘন ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি দোয়ারাবাজার উপজেলাবাসীর সার্বিক মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
মন্তব্য করুন