সীমান্ত কণ্ঠ ডেস্ক
৮ জুন ২০২৫, ৯:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে ‘শ্যামলবাজার উচ্চবিদ্যালয়’ প্রতিষ্ঠার আহবান

দোয়ারাবাজারে স্কুল প্রতিষ্ঠার নামে এলাকাবাসী ও প্রবাসীদের সাথে প্রতারণা বন্ধের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮জুন) সন্ধ্যায় উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের শ্যামলবাজারে (বান্দের বাজার) এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, এলাকাবাসী ও প্রবাসীদের অর্থ সহযোগিতা নিয়ে সম্প্রতি ব্যক্তির নামে ‘সিরাজ মহুয়া উচ্চবিদ্যালয়’ প্রতিষ্ঠা করা হয়েছে। এলাকার মানুষের মতামত উপেক্ষা করে এধরণের কাজ কার্যত প্রবাসীদের সাথে প্রতারণা করা হচ্ছে বলে এলাকাবাসী মনে করছে।

বক্তরা আরও বলেন, লন্ডন প্রবাসী জনৈক ব্যক্তি প্রবাসীদের কষ্টার্জিত টাকা অনুদান এনে নিজের মা বাবার নামে স্কুল প্রতিষ্ঠা করেছেন। বর্তমানেও ব্যক্তির নামে প্রতিষ্ঠিত ওই স্কুলের নামে প্রবাসীদের কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতার নামে প্রবাসীদের হেয়প্রতিপন্ন করা হচ্ছে।

বক্তারা কোন ব্যক্তির নামে নয়, এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে সকলের মতামতের ভিত্তিতে ‘শ্যামলবাজার উচ্চবিদ্যালয়’ নামে স্কুল প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন।

সাবেক ইউপি সদস্য আকিকুর রহমান আকিক এর সভাপতিত্বে ও সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লন্ডন প্রবাসী ফরিদ আহমদ, মাওলানা কাজী ওয়াজি উদ্দিন, আছদ্দর আলী, আবদুল মালেক, শ্যামলবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি নুরউদ্দিন, সাবেক ইউপি সদস্য আজর আলী, যুবদল নেতা আকরাবুল ইসলাম, আমীর আলী, শানুর আলী, আনফর আলী, আফিজ আলী, আমীর উদ্দিন, লায়েক মিয়া প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০