সীমান্ত কণ্ঠ
২৩ জানুয়ারী ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

সীমান্ত কণ্ঠ ডেস্ক :: সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ‘আমি এমপি হতে চাই না, আমি আপনাদের কামলা হিসেবে কাজ করতে চাই। ধানের শীষকে বিজয়ী করুন—জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই।’

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ধানের শীষ বিজয়ী হলে ছাতক–বাঁশতলা সড়ককে চার লেনের আধুনিক সড়কে উন্নীত করা হবে এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাঁশতলাকে একটি আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হবে। পাশাপাশি ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

রাজনৈতিক বক্তব্যে তিনি বলেন, ‘যারা আজ ইসলামের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায়, তাদের আমরা একাত্তরেই চিনেছি। নতুন করে চেনার কিছু নেই। মহান মুক্তিযুদ্ধের সময় তারা দেশবিরোধী কার্যকলাপে যুক্ত ছিল। আজও তারা গণতন্ত্র ও স্বাধীনতার শত্রু। তাদের অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না।’

তিনি আরও বলেন, ‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়, গণতন্ত্রের বিজয়। ধানের শীষকে বিজয়ী করুন—আগামীর বাংলাদেশের হাল ধরবেন দেশনায়ক তারেক রহমান।’

বাংলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমীর হোসেন মেম্বার-এর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সদস্য সেলিম আহমদ রানা-র সঞ্চালনায় অনুষ্ঠিত এই নির্বাচনী সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ছাতক–দোয়ারাবাজার অঞ্চল অবহেলিত। ধানের শীষের প্রার্থী নির্বাচিত হলে এই জনপদের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে একইদিন সন্ধ্যায় কলিম উদ্দিন আহমেদ মিলন দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজারে অপর এক নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, ‘এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়—এটি গণতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের ভোটের লড়াই।’ তিনি সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০