সীমান্ত কণ্ঠ
১৫ এপ্রিল ২০২৫, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

সীমান্ত কণ্ঠ ডেস্ক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও একজনের আহত হওয়ার খবর পাওয়া যায়।

 

মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় খালিয়াজুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার রসুলপুর ও পায়ার হাওর এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

 

মৃতরা হলেন উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের সুন্দর আলীর ছেলে নিজাম উদ্দীন (২৩), কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রমজান আলীর ছেলে কবির হোসেন (৪৫) ও নগর ইউনিয়নের হায়াতপুর গ্রামের হায়াতপুর গ্রামের মৃত রশিদ সরকারের ছেলে রাখাল সরকার (৭০)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে রসুলপুর গ্রামের নিজাম উদ্দীন স্থানীয় সুইসগ্যাট হাওরে কাজ করতে গেলে বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়। তার সাথে থাকা একই গ্রামের রানু মিয়া (রানু পাগলা) নামের একজন আহত হয়।

 

এ ছাড়া কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শামীম মড়ল জানান, কৃষ্ণপুর গ্রামের কবির হোসেন বিকেলে পায়ার হাওর থেকে ধান কেটে আসার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। স্থানীয়রা চিকিৎসার জন্য ধীরাই হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

 

এ ছাড়াও বিকেলে উপজেলার হায়াতপুরে বজ্রপাতে রাখাল সরকার নামে আরেক কৃষক মারা যান। তিনি বাড়ির সামনের হাওর থেকে গরু আনার জন্য গিয়েছিলেন।

 

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন জানান, বজ্রপাতে ৩ জনের মৃত্যু ও ১ জন আহত হওয়ার খবর পেয়ে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

 

খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সূত্র: অনলাইনে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০