সীমান্ত কণ্ঠ
২৪ এপ্রিল ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের মাটিতে বিরল মৃত্তিকা খনিজ পদার্থের সন্ধান

উপরে-উপরে আমেরিকা এবং চিনের মধ্যে চলছে বাণিজ্য যুদ্ধ। তবে তলে তলে তাদের নীরব কিন্তু তীব্র লড়াই চলছে অন্য এক বিষয় নিয়ে—রেয়ার আর্থ মিনারেলস অর্থাৎ বিরল মৃত্তিকা খনিজ পদার্থ। স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি —বর্তমান সময়ে প্রায় সব কিছু তৈরির জন্যই অপরিহার্য এই খনিজ পদার্থ। বর্তমানে গোটা বিশ্বের বিরল মৃত্তিকা খনিজের ৭০ শতাংশই সরবরাহ করে চিন। এমনকী, অ্যাপল সংস্থাকেও আইফোন তৈরির জন্য এই খনিজ আমদানির জন্য চিনের উপরই নির্ভর করতে হয়।

দুই বিশ্বশক্তির মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনা এবং শুল্ক যুদ্ধের মধ্যে, চিন থেকে বিরল মৃত্তিকা খণিজ সরবরাহের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্প্রতি এই বিষয়ে চিন-নির্ভরতা কমাতে ইউক্রেনের মুখাপেক্ষী হতে দেখা গিয়েছে ওয়াশিংটনকে। এর পর কি তাদের নজর পড়বে বাংলাদেশে?

বলা যেতে পারে লটারি জিতে নিয়েছে মুহাম্মদ ইউনূসের দেশ। বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে বিরল মৃত্তিকা খনিজ পদার্থ আবিষ্কারের দাবি করেছেন সেই দেশের গবেষকরা। তাদের মতে বাংলাদেশের নদীর অববাহিকার বালির চরে, উপকূলীয় সৈকতের বালিতে এবং কয়লা খনিতেও এই মূল্যবান খনিজ পদার্থ পাওয়া গিয়েছে। এই আবিষ্কারের বাণিজ্যিক সম্ভাবনা এখনও স্পষ্ট নয়। তবে এই খণিজ যদি বাণিজ্যিক ভাবে খননযোগ্য হয়, তা হলে এই আবিষ্কার বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন দরজা খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

যদি এই সম্পদগুলি বাণিজ্যিকভাবে খনির জন্য কার্যকর হয়ে ওঠে, তাহলে বাংলাদেশ হঠাৎ করেই বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পারে। শিগগিরই আমেরিকা এবং চিনকে ইউনূসের দরজায় কড়া নাড়তে দেখা যেতে পারে। ভূ-রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বিংশ শতাব্দীতে তেলের জোরে ভূ-রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গায় উঠে এসেছিল আরব দেশগুলি। বিশেষজ্ঞদের মতে, একবিংশ শতাব্দীতে তেলের জায়গাটা নিতে পারে বিরল মৃত্তিকা খনিজ। যাদের হাতে এই খনিজ বেশি থাকবে, তাদের হাতে বিশ্ব শাসনের চাবিকাঠি থাকবে। আমেরিকার নেতৃত্বে পশ্চিমী শক্তিগুলি যখন এই ক্ষেত্রে চিনের একচেটিয়া আধিপত্য ভাঙার চেষ্টা করছে, তখন অপ্রত্যাশিত ভাবে এই বিশ্ব জুড়ে টানাপড়েনের সবচেয়ে আলোচিত নামগুলির মধ্যে চলে আসতে পারে বাংলাদেশও।

আগেই বলা হয়েছে, বর্তমানে বিশ্বের মোট বিরল মৃত্তিকা খণিজের ৭০ শতাংশেরও বেশি উৎপাদন করে চিন। বিকল্প হিসেবে রয়েছে ভিয়েতনাম এবং অস্ট্রেলিয়া। এই দুই দেশেও বহু বিদেশি বিনিয়োগ আসছে। বাংলাদেশও এই তালিকায় যোগ দিতে পারে।

সূত্র: এইসময় অনলাইন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০