ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে ছাতক উপজেলা নির্বাচনী প্রধান কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি ইমাম উদ্দিন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা সহ-সভাপতি মাওলানা সদরুল আমিন, নির্বাচন পরিচালনা কমিটি ছাতকের প্রধান সমন্বয়ক ও জেলা সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন, জেলা সেক্রেটারি মাও. আখতার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসেন আতিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ, খেলাফত মজলিস সিলেট কোতোয়ালি পশ্চিম থানার সহ-সভাপতি মাওলানা আব্দুল কালাম আজাদ এবং নির্বাচন পরিচালনা কমিটির সহকারী তত্ত্বাবধায়ক হাফিজ কামরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাতক পৌর সভাপতি মাও. জহির আহমদ, সেক্রেটারি সুলাইমান আহমদ তালুকদার, দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা মইনুল ইসলাম, সেক্রেটারি জাকির হোসেন সাইদ, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিচয় পর্বে জানানো হয়, প্রার্থী হাফিজ আব্দুল কাদির ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ–সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের বাসিন্দা। তিনি মরহুম মাস্টার হাজী ইলিয়াস আলীর সন্তান।
লিখিত বক্তব্যে হাফিজ আব্দুল কাদির বলেন,
'আল্লাহর নির্দেশিত পথ ও রাসুল (সা.)-এর দেখানো আদর্শ অনুযায়ী খোলাফায়ে রাশেদার শাসনব্যবস্থার আলোকে রাষ্ট্র ও সমাজ পরিচালনা করতে চাই।'
তিনি আরও বলেন, 'হিন্দু ও অমুসলিম জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং সামাজিক-অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করবো।'
তিনি এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি ও প্রকাশক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম
সম্পাদক: মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
ইমেইল: theweeklysimanthokantho@gmail.com,
সম্পাদকীয় কার্যালয়: জাবা কমপ্লেক্স (নীচতলা) বালিকা বিদ্যালয় রোড, ছাতক সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬ ৯০০১৭৩, ০১৭১১০৩৯৭৮৮
Copyright © 2026 সীমান্ত কণ্ঠ. All rights reserved.