সীমান্ত খেলাধুলা
২০ এপ্রিল ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে বাংলাদেশ

রোমাঞ্চটা শেষ পর্যন্ত জিইয়ে রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। কখনোই মনে হয়নি বিশ্বকাপে খেলা হবে না তাদের। উল্টো টিভি পর্দায় ম্যাচটি দেখে নিশ্চিতভাবেই ভেঙে পড়ছিলেন নিগার সুলতানা জ্যোতিরা! কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস! তীরে এসেও তরী ডুবল উইন্ডিজের। হিসাবে ভুল করেই ঝোড়ো ম্যাচ জিতেও বিশ্বকাপে খেলা হচ্ছে না তাদের। এমন ভুলের পর কান্নায় ভেঙে পড়েন দলটির ব্যাটার স্টেফানি টেলর। সতীর্থরা তাকে শুধু সান্ত্বনাই দিয়ে গেলেন বাকি সময়। অন্যদিকে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে ভারতে হতে যাওয়া আসন্ন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ। পাকিস্তানের কাছে হারের পরও তাদের বিশ্বকাপের পথ মসৃণ হওয়ার পেছনে বড় ভূমিকা ছিল উইন্ডিজের করা অঙ্কের ভুল।

দিনের প্রথম ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৭৯ রানের চ্যালেঞ্জ ৭ উইকেট ও ৬২ বল বাকি রেখেই পেরিয়ে গিয়েছিল পাকিস্তান। এতে করে রানরেটের চাপে পড়ে সমীকরণের ফাঁদে আটকে ছিলেন জ্যোতিরা। কিন্তু আশা ছিল তাদের বড়ই। কেননা, থাইল্যান্ডের বিপক্ষে উইন্ডিজের জন্য সমীকরণটা ছিল অনেক জটিল। সেই ম্যাচটি আগে ব্যাটিং করে ১৬৬ রানে থেমেছিল থাইল্যান্ড। উইন্ডিজের সামনে বিশ্বকাপে খেলার জন্য সমীকরণটা ছিল অন্তত ১০.১ ওভারে জেতার। অন্যথায় ১০.৪ ওভারে করতে হতো ১৭০ রান বা ১১ ওভারে ১৭২ রান! জটিল মনে হলেও ম্যাচটা আর জটিল রাখেনি উইন্ডিজের নারীরা।

শুরু থেকেই সমীকরণ মাথায় রেখে বিধ্বংসী ব্যাটিং শুরু করে তারা। রীতিমতো তাণ্ডবই চালান দুই ওপেনার অধিনায়ক হেলি ম্যাথিউস ও কিয়ানা জোসেফ। ৫.৩ ওভারেই এ জুটিতে স্কোর বোর্ডে দেখা মেলে ৮১ রান। ২১ বলে ফিফটি করেন অধিনায়ক ম্যাথিউস। পরে ২৯ বলে ৭০ করে ফেরেন তিনি। ১২ বলে ২৬ করে ফেরেন আরেক ওপেনার কিয়ানাও। তিনে নেমে ঝোড়ো ব্যাটিংয়ে দলের আশা বাঁচিয়ে রাখেন চিনেল্লে হেনরি। ১৭ বলে ৪৮ রান করেন তিনি। শেষ দিকে প্রায় সমীকরণ মিলিয়ে ফেলেছিলেন তারা। ১০.৩ ওভারে তখন তাদের রান ১৬২। চতুর্থ বলে অঙ্কের ভুলটা করে বসেন টেলর। ছক্কায় ম্যাচটি জিতিয়ে ফেলেন তিনি। এরপর হতাশ হয়ে পড়েন! কী হয়েছে, কীভাবে হয়েছে সে উত্তর খুঁজছিলেন! তার দলের আর বিশ্বকাপে খেলাটাও হলো না।

অথচ বাংলাদেশের মতো তারাও জিতেছে তিনটিতে। কিন্তু বিশ্বকাপে খেলার যোগ্যতা পাকিস্তানের পর নিশ্চিত হলো বাংলাদেশেরই। আর উইন্ডিজকে বিদায় নিতে হচ্ছে বাছাইপর্ব থেকেই। স্কটল্যান্ডের বিপক্ষে হেরেই সবকিছু এলোমেলো হয়েছিল তাদের। জ্যোতিদের গতকাল এত সমীকরণ ছাড়াই বিশ্বকাপ টিকিট নিশ্চিতের সুযোগ ছিল। কিন্তু ব্যাটিং ব্যর্থতা ও বোলিংয়ে রান খরুচেতে ম্যাচটি বড় ব্যবধানে জিতে নিয়েছিল পাকিস্তান। টানা পাঁচ ম্যাচের সবকটি জেতে তারা। আর বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছিল সমীকরণের চাপ পর্যন্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০