সীমান্ত ডেস্ক
২০ এপ্রিল ২০২৫, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে দিনমজুর যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সালাউদ্দিন (৩৫) নামে এক দিনমজুর যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ খালে ফেলে দেয়।

 

শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যার দিকে বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সালাউদ্দিন বারোহাল গ্রামের কমর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল চারটার দিকে রাইতখালী খালে একটি মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে তারা সেটিকে বারোহাল গ্রামের দিনমজুর সালাউদ্দিন হিসেবে শনাক্ত করেন ও পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

 

নিহতের মামাতো ভাই তোফায়েল আহমদ লায়েক জানান, সালাউদ্দিন সাধারণত রাতে দেরিতে বাড়ি ফিরতেন। কিন্তু শুক্রবার রাতে তিনি ঘর থেকে বের হওয়ার পর আর ফেরেননি। শনিবার বিকেলে রাইতখালী খালে তার মরদেহ পাওয়া যায়।

তিনি বলেন, সালাউদ্দিন খুবই শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

 

 

স্থানীয় ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। পরে জানতে পারি, খাল থেকে সালাউদ্দিন নামের এক দিনমজুরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি খুবই দুঃখজনক। আইনশৃঙ্খলা বাহিনী যেন দ্রুত দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, এটাই এলাকাবাসীর প্রত্যাশা।

 

পার্শ্ববর্তী ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ আলী বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। আমাদের ধারণা, কেউ তাকে হত্যার করে লাশ খালে ফেলে গেছে। লাশটি ভেসে ভেসে এখানে এসেছে।

 

বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন কালবেলাকে বলেন, খাল থেকে এক দিনমজুরের লাশ উদ্ধারের খবর আমি পেয়েছি। এটি নিঃসন্দেহে মর্মান্তিক একটি ঘটনা। আমি বর্তমানে জরুরি কাজে এলাকার বাইরে রয়েছি, তাই সরাসরি উপস্থিত থাকতে পারিনি। এ বিষয়ে বড়লেখা থানা পুলিশের সঙ্গে আমার কথা হয়েছে।

 

এ বিষয়ে বড়লেখা থানার ওসি তদন্ত শেখ মো. কামরুজ্জামান বলেন, এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত মিলেছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে গেছে বলে ধারণা। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাইনি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০