সীমান্ত কণ্ঠ ডেস্ক
১ মে ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট বিভাগ কে প্রদেশ করার দাবি

সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জকে যুক্ত করে প্রদেশ গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদ। বুধবার বিকালে নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক তারেক চৌধুরী।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাষাসৈনিক অধ্যক্ষ মো. মাসউদ খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব।

সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের অন্যতম সমন্বয়ক এম মহিউদ্দিন মাস্টারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশিদ মসরুর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির খান, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, রোটারিয়ান সিদ্দিকুর রহমান, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহিদুজ্জামান চৌধুরী, প্রবীণ রাজনীতিবিদ ও সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের অন্যতম সংগঠক মো. আব্দুল খালিক, অ্যাডভোকেট জামাল উদ্দিন, গণঅধিকার পরিষদ নেতা আব্দুল্লাহ আল মামুন সুজন, পরিবহণ শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মো. মাহবুব মিয়া, গণদাবি পরিষদ নেতা অ্যাডভোকেট কামরুজ্জামান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী মো. নজরুল হোসেন, সিলেট প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি এমএ হান্নান, অ্যাডভোকেট হুমায়ুন রশিদ সুয়েব, অ্যাডভোকেট মখলিছুর রহমান, অ্যাডভোকেট তাজরীহান জামান, অ্যাডভোকেট মামুনুর রশীদ, প্রকৌশলী হাছানুজ্জামান চৌধুরী, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সংগঠক এটিএম বদরুল ইসলাম, মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ, আব্দুল হাছিব চৌধুরী, আলী আক্তারুজ্জামান চৌধুরী বাবুল, মনোরঞ্জন তালুকদার, আমীনুল ইসলাম দীনেশ, হুমায়ুন কবির, সৈয়দ মসউদ রহমান মতিন, যুব সংগঠক আমীন তাহমিদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৪৭ সালে গণভোটের মাধ্যমে আসাম প্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে সিলেট জেলা তৎকালীন পাকিস্তানে যোগ দিয়েছিল; যা ছিল ভারতবর্ষের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। দেশ বিভাগের সময় সিলেট জেলায় করিমগঞ্জসহ মোট পাঁচটি মহকুমা ছিল। গণভোটের রায় অনুসারে করিমগঞ্জ বর্তমানে বাংলাদেশের অন্তর্ভুক্ত থাকার কথা থাকলেও নানামুখী ষড়যন্ত্রের কারণে করিমগঞ্জ আজ ভারতের অংশ। এই হলো সিলেটবাসীর দুর্ভাগ্য। দেশ বিভাগের সময় সিলেটকে একটি পৃথক প্রদেশের মর্যাদা দেওয়ার দাবি, আশ্বাস ও আলোচনা ছিল প্রবল; কিন্তু সেই দাবি ও পাকিস্তান কিংবা বাংলাদেশ আমলে আলোর মুখ দেখেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০