নিজস্ব প্রতিবেদক
১২ জুন ২০২৫, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের জাফলংয়ে পানিতে ডুবে এক কিশোর পর্যটকের মৃত্যু

সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে মাহিম আহমদ (১৬) নামের এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মাহিম আহমদ চট্টগ্রামের বায়োজিদ থানার শহীদপাড়া এলাকার মো. জামিল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে মাহিম আহমদ তার ছোট ভাই ফাহিম ও দাদি মোছা. সালমা বেগমসহ প্রায় ৪০ সদস্যের একটি দল নিয়ে একটি বাসে করে জাফলংয়ে ঘুরতে আসেন। দুপুরের দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় গিয়ে কয়েকজনের সঙ্গে নদীতে গোসল করতে নামেন মাহিম। এ সময় হঠাৎ করে পানির প্রবল স্রোতে তিনি তলিয়ে যান।

সাথে থাকা লোকজন এবং স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারে চেষ্টা চালান। পরে স্থানীয় ডুবুরি দল প্রায় এক ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নিহত মাহিমের দাদি সালমা বেগম বলেন, ‘আমার নাতি মাহিম ও তার ভাই ফাহিমকে নিয়ে বেড়াতে এসেছিলাম। কে জানত আনন্দের ভ্রমণ এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনবে।’ নাতির মৃত্যুতে তিনি কান্নায় ভেঙে পড়েন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় জাফলং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০