সীমান্ত কণ্ঠ ডেস্ক
১৮ জুন ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তেহরান খালি করতে ট্রাম্পের বার্তা, ইরান-ইসরাইল যুদ্ধে চরম উত্তেজনা

মধ্যপ্রাচ্য জুড়ে ইরান-ইসরাইল যুদ্ধ নতুন মাত্রায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান খালি করতে সতর্কবার্তা দেওয়ার পর রাজধানী ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ। ফলে সড়কে সৃষ্টি হয়েছে নজিরবিহীন যানজট।

ইসরাইলি বিমান হামলায় তেহরানের হাসপাতাল ও টেলিভিশন স্টেশনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, নিহত হয়েছেন সাংবাদিকসহ বহু মানুষ। রাজধানীর ইমাম খোমেনি হাসপাতালে রক্তাক্ত আহতদের ভিড় ‘রক্তস্নানে’ রূপ নিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইসরাইল দাবি করছে, তারা ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা আলি সাদমানিকে হত্যা করেছে। পাল্টা জবাবে ইরানও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে এবং ইসরাইলের সামরিক ও গোয়েন্দা স্থাপনা লক্ষ্য করছে বলে দাবি করেছে আইআরজিসি।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক শক্তি হতে দেবেন না, এজন্যই শহর খালি করতে বলেছেন তিনি।

ইউরোপ ও চীন এই সংঘাতে উদ্বেগ প্রকাশ করেছে। স্পেন ইসরাইলে অস্ত্র রপ্তানি বন্ধের আহ্বান জানিয়েছে, আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের সার্বভৌমত্ব রক্ষার পক্ষে অবস্থান নিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দ্রুতই পূর্ণমাত্রায় রূপ নিতে পারে। ইরান জানিয়েছে, তারা পিছু হটবে না—তাদের অবস্থান ‘ডু অর ডাই’। এ অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধ আতঙ্ক আরও গভীর হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০