সীমান্ত কণ্ঠ ডেস্ক
৬ জুলাই ২০২৫, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে শ্যামলবাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

সীমান্ত কণ্ঠ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শ্যামলবাজার (বান্দেরবাজার) ব্যবসায়ী কমিটির পকেট কমিটি বাতিল এবং প্রশাসনের তত্ত্বাবধানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

রোববার (৬ জুলাই) বিকেলে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের শ্যামলবাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাজার ব্যবসায়ী কমিটির সাবেক একাধিকবারের সভাপতি মো. নুরউদ্দিন। তিনি বলেন, ‘বাজারে দীর্ঘদিন ধরে প্রশাসনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি কিছু ব্যক্তি কারচুপির মাধ্যমে ব্যবসায়ীদের মতামত উপেক্ষা করে একটি পকেট কমিটি গঠন করেছেন। এটি অগণতান্ত্রিক এবং গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, ‘বাজারের সার্বিক উন্নয়ন ও স্বচ্ছ নেতৃত্বের স্বার্থে ব্যবসায়ীদের সম্মিলিত মতামতের ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাজারের ব্যবসায়ী আনসার মিয়া, আব্দুল মান্নান, রুবেল বাবু, রিওন মিয়া, মিজানুর রহমান, জায়েদ মিয়াসহ অনেকে।

স্থানীয় ব্যবসায়ীদের মতে, অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানে যথাযথ পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০