সীমান্ত কণ্ঠ ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণহত্যার বিচার বাংলাদেশে দৃশ্যমান করতে হবে— জামায়াত আমীর ডা: শফিকুর রহমান

সীমান্ত কণ্ঠ ডেস্ক:: জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালে জীবনবাজি রেখে যদি আন্দোলন না হতো তাহলে যারা আজ কথা বলছেন তারা কোথায় থাকতেন? তাই রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে আমাদের কথা বলতে হবে। শনিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি প্রশ্ন রেখে বলেন, আগামীর বাংলাদেশটা কেমন হবে? আমি বলব আরেকটা লড়াই হবে। এই লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। এই লড়াইয়েও আমরা বিজয় লাভ করব। জামায়াত দুর্নীতিমুক্ত সমাজ গড়বে। এই কথা বলার পর প্রথমবার পড়ে যান তিনি। এরপর ফের দাঁড়িয়ে কথা বলা শুরু করার পর আবার পড়ে যান। এরপর তিনি মঞ্চে বসে বক্তব্য দেন। তিনি বলেন, কোনো এমপি মন্ত্রী টাকা চালাচালি করবে না। চাঁদা আমরা নেবো না, দুর্নীতি আমরা করব না। আমি জামায়াতের আমীর হিসেবে কথা বলতে আসি নাই। বাংলাদেশের নির্দিষ্ট শ্রেণির মুক্তির জন্য এই লড়াই নয়। আমি কোনো অভিজাত শ্রেণির হয়ে কথা বলতে আসি নাই। আমি কথা বলছি খেটে খাওয়া মানুষের জন্য। ইনসাফের ভিত্তিতে একটা দেশ গড়ে তোলার জন্য, আগামী দিনে যে লড়াই হবে আল্লাহ যেনো সেই লড়াইয়ে একজন শহীদ হিসেবে গ্রহণ করে।

তিনি বলেন, পল্টন-শাহবাগ-পিলখানা-২৪’র গণহত্যা যারা করেছে তাদের বিচার বাংলাদেশে দৃশ্যমান করতে হবে। এদের বিচার না হওয়া পর্যন্ত পুরনো বন্দোবস্তে চলবে না। এতোগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় নাই। নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০