সীমান্ত কণ্ঠ ডেস্ক
২৭ জুলাই ২০২৫, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট ও সুনামগঞ্জে বাড়বে লোডশেডিং, ভোগান্তি বাড়ছে

সীমান্ত কণ্ঠ:: সিলেটে প্রায় তিন সপ্তাহ ধরে চলছে তাপদাহ। এই পরিস্থিতির মধ্য বিকল হয়ে গেছে সিলেটের কুমারগাঁওয়ের ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন। এতে আগামীকাল রবিবার থেকে বিদ্যুৎ ভোগান্তিতে পড়তে যাচ্ছেন সিলেট ও সুনামগঞ্জ জেলার মানুষ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে এ তথ্য জানিয়েছে দৈনিক কালের কণ্ঠ।
সংবাদপত্রটি জানিয়েছে, সিলেটের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন প্রায় এক সপ্তাহ ধরে অচল হয়ে আছে। এতে করে বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে। বিকল্প হিসেবে সিলেটে এখন শুধু গ্রিড থেকে বিদ্যুৎ আনা হচ্ছে। তার ওপর আগে থেকেই চাহিদার তুলনায় বিদ্যুতের ঘাটতি ছিল।
সব মিলিয়ে তীব্র গরমের মধ্যে বিদ্যুৎবিভ্রাটের কবলে পড়তে হবে সিলেটবাসীকে। পাশাপাশি কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের আওতায় থাকা সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাসহ বিভিন্ন এলাকায় বিদ্যুতের লো ভোল্টেজ থাকছে। ২২৫ মেগাওয়াট পাওয়ার ফের সচল না হওয়া পর্যন্ত এই ভোগান্তি থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ‘শুক্র ও শনিবার সিলেটে লোডশেডিং ছিল না।
এই দুই দিন সরকারি প্রতিষ্ঠান ও স্কুল, কলেজের মতো প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে বিদ্যুতের চাহিদা কম ছিল। যে কারণে ঘাটতে সেভাবে দৃশ্যমান হয়নি। তবে রবিবার থেকে যেহেতু অফিস আদালত খুলছে তাই লোডশেডিংয়ের বিড়ম্বনা বাড়বে।
এ বিষয়ে বিউবো সিলেট বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন বলেন, ‘পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় আমাদের কিছু এলাকায় লোডশেডিং করতে হয়। তার ওপর আবার ঢাকা থেকে হঠাৎ বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ।
পুরো সিস্টেমে ফিকুয়েন্সি ডাউন হয়ে গেলে ঢাকা থেকে বিদ্যুৎ বন্ধ করে দেয়।’ সম্প্রতি সময়ে প্রায় প্রতিদিনই এভাবে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয় জানিয়ে তিনি বলেন, ‘মানুষজন বেশি ভোগান্তিতে পড়ছে। অনেক গ্রাহক কল দিয়ে গালাগালও করেন। কিন্তু এই লোডশেডিংয়ের বিষয়টি আমাদের কোনো হাত নেই।’
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগীয় প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন, ‘২২৫ মেগাওয়াট তো বড় পাওয়ার স্টেশন। এটি বিকল হওয়ায় আমরা সমস্যায় পড়েছি। এতে লোডশেডিং যেমন হচ্ছে, তেমনি অনেক এলাকায় লো ভোল্টেজ থাকছে।’
তিনি বলেন, ‘শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় বোঝা যায়নি তবে রবিবার থেকে প্রভাব পড়বে। কারণ বিদ্যুতের ঘাটতি থাকবে। ফলে লোডশেডিং হবে।’
কবে নাগাদ এটি ঠিক হতে পারে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘যতটুকু জানি ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন কর্তৃপক্ষ দুই সপ্তাহের সময় নিয়েছেন, এটি সচল করার জন্য।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০