সীমান্ত কণ্ঠ ডেস্ক
৮ অগাস্ট ২০২৫, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন

সীমান্ত কণ্ঠ ডেস্ক:: সিলেটে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। তবে তা আনুষ্ঠানিকভাবে এখনো উদ্বোধন করা হয়নি।

এ সংক্রান্ত কোনো তথ্যও এখনো সিলেটের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জুলাই অভ্যুত্থান স্মরণে রাজধানী ঢাকাসহ সারাদেশে জেলা পর্যায়ে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর শাহবাগ ও অন্য ৬৩ জেলার প্রতিটির গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হচ্ছে এই স্মৃতিস্তম্ভ।

প্রতিটি স্তম্ভ নির্মাণে ব্যয় হয়েছে ১৪ লাখ টাকা। আর সারাদেশের জন্য প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯ কোটি টাকা।

১৮ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্তের এই স্তম্ভে থাকছে গতবছরের জুলাই আন্দোলনে ব্যবহৃত নানা স্লোগান, কবিতা ও গ্রাফিতি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই উদ্যোগে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং গণপূর্ত মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে। স্থাপনাটিতে এমনভাবে বিভিন্ন লেখা আছে, যা ভেতরে আলো জ্বালানোর পর দুই পাশ থেকে মানুষ পড়তে পারবে।

এছাড়াও দেড় ফুট চওড়া একটি বেদিও তৈরি করা হচ্ছে, যেখানে মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবেন।

সিলেটে মঙ্গলবার রাতেই মূল স্থম্ভটি এসে পৌঁছেছে। পাঠিয়েছে গণপূর্ত বিভাগের ঢাকা কার্যালয়। রাতেই নগরীর রিকাবিবাজারের কবি নজরুল অডিটোরিয়াম প্রাাঙ্গণে এই স্তম্ভটি স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু জাফর ও উপসহকারী প্রকৌশলী আমজাদ হোসেন।

তবে তারা জানিয়েছেন, এটি উদ্বোধনের তারিখ বা উদ্বোধন সংক্রান্ত কোনো তথ্য তাদের কাছে নেই।

এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান বলেন, উদ্বোধন সংক্রান্ত ব্যাপারে এখনো আমাদের কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো নির্দেশনা পাঠালে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০