সীমান্ত কণ্ঠ
২২ নভেম্বর ২০২৫, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থনে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত

সীমান্ত কণ্ঠ ডেস্ক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাতক–দোয়ারাবাজার আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলমের সমর্থনে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলার শ্যামলবাজারে তাজুল ইসলামের সভাপতিত্বে এবং মো. ইসমাইল মিয়ার সঞ্চালনায় আয়োজিত এ পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই আমি মাঠে নেমেছি। এ অঞ্চলের উন্নয়ন থেমে থাকুক—এটা কখনো চাই না। জনগণ আমাকে যে ভালোবাসা দিচ্ছে, তা আমার বিজয়ের ইঙ্গিতই বহন করছে।’

তিনি আরও বলেন, ‘বেকারত্ব হ্রাসই হবে আমার অগ্রাধিকার। দেশ–বিদেশে নতুন কর্মক্ষেত্র তৈরি এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ বিস্তারে একটি সুসংগঠিত পরিকল্পনা হাতে নেওয়া হবে।’

স্থানীয় অবকাঠামো উন্নয়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে অবহেলিত রাস্তাঘাট দ্রুত সংস্কারের উদ্যোগ নেব। মানুষের দৈনন্দিন ভোগান্তি লাঘবে কার্যকর ও টেকসই সড়কব্যবস্থা নিশ্চিত করা হবে।’

শিক্ষা, চিকিৎসা ও আবাসনসহ মৌলিক চাহিদা পূরণকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে জাহাঙ্গীর আলম জানান, ‘জাবা মেডিকেলের মাধ্যমে দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের জন্য স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা করছি। দায়িত্ব পেলে এ সুবিধাকে আরও সম্প্রসারিত করব।’

সভায় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ জানান, জাহাঙ্গীর আলমের পারিবারিক ঐতিহ্য, সুনাম ও মানবিক উদ্যোগ তাদের আস্থা অর্জন করেছে। তাই তারা তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শরীয়ত আলী তালুকদার সমাই, সাংবাদিক সাকির আমিন, মাওলানা মুহিবুর রহমান উসমান, মোহাম্মদ আলী মিলন, ডা: তাতন রঞ্জন দাস, আমজাদ হোসেন প্রমুখ।

পথসভার পূর্বে সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলম শ্যামলবাজার এলাকাজুড়ে গণসংযোগ পরিচালনা করেন এবং ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০