সীমান্ত কণ্ঠ ডেস্ক
২৭ জানুয়ারী ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

সীমান্ত কণ্ঠ ডেস্ক: সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বিকেলে ছাতক শহরের খেলাফত মজলিসের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সুনামগঞ্জ–৫ আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেওয়াল ঘড়ি প্রতীকের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসসহ সমমনা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।

এসময় হাফিজ আব্দুল কাদির বলেন, ছাতক–দোয়ারাবাজার এলাকার সার্বিক উন্নয়ন, ইসলামি মূল্যবোধ রক্ষা এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে আগামী নির্বাচনে সমন্বিত প্রচেষ্টা ও সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন ও মাওলানা ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সহ সাধারণ সম্পাদক আখতার হুসাইন আতিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ, কেন্দ্রীয় সদস্য মাওলানা আরিফুল হক ইদ্রিস, ছাতক উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কাদির, দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা শায়খ কামাল উদ্দিন ও মাওলানা মঈনুল হক, জেলা নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন, ছাতক পৌর সভাপতি মাওলানা জহির আহমদ, ছাতক উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি কে এম সালেহ আহমদ, ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি কে এম মোশাহিদ আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া সভায় ছাতক পৌর ও উপজেলা এবং দোয়ারাবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ছাতক–দোয়ারাবাজার অঞ্চলের সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রমে পারস্পরিক সমন্বয় ও ঐক্য গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০