সীমান্ত কণ্ঠ ডেস্ক
২৮ জানুয়ারী ২০২৬, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

সীমান্ত কণ্ঠ ডেস্ক::​ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কালনার হাওর (পোল্ডার-৩) এলাকার ফসল রক্ষা বাঁধ পুনর্নির্মাণে ১৭ নং পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় এলাকাবাসী। তাদের অভিযোগ, নীতিমালার তোয়াক্কা না করে প্রকৃত কৃষকদের বাদ দিয়ে ‘অযোগ্য’ ব্যক্তিদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

​বুধবার (২৮ জানুয়ারি) এলাকাবাসীর পক্ষে নাহিদুজ্জামান প্রান্ত স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ জেলা প্রশাসক ও জেলা কাবিটা কমিটির সভাপতি বরাবর জমা দেওয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, কালনার হাওরের ফসল রক্ষা বাঁধের জন্য সম্প্রতি ১৭ নং পিআইসি চূড়ান্ত করা হয়েছে। কিন্তু স্থানীয়দের দাবি, এই কমিটির সভাপতি এবং সদস্য সচিবের বাঁধার পাশে কোনো নিজস্ব জমি নেই।

​কাবিটা নীতিমালা অনুযায়ী, হাওর রক্ষা বাঁধের পিআইসি কমিটিতে সংশ্লিষ্ট এলাকার প্রকৃত সুবিধাভোগী ও কৃষকদের থাকার কথা। কিন্তু জমি না থাকা ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করায় বাঁধের কাজের মান এবং স্থায়িত্ব নিয়ে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।

​লিখিত আবেদনে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছেন বলেছেন, যাদের কোনো জমি নেই, তারা বাঁধের গুরুত্ব সঠিকভাবে অনুধাবন করতে পারবেন না। অযোগ্য কমিটির মাধ্যমে কাজ হলে বাঁধের গুণগত মান বজায় থাকবে না। বাঁধ সঠিক সময়ে ও শক্তভাবে নির্মাণ না হলে পাহাড়ি ঢলে হাওরের হাজার হাজার একর ফসলি জমি তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

​আবেদনকারী নাহিদুজ্জামান প্রান্ত বলেন, ‘আমরা চাই স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য ও প্রকৃত কৃষকদের নিয়ে কমিটি পুনর্গঠন করা হোক। স্বল্প সময়ের মধ্যে এই বাঁধের কাজ শেষ করতে না পারলে কালনার হাওরের ফসল হুমকির মুখে পড়বে।’

জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দোয়ারাবাজার উপজেলার শাখা কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেছেন, ‘ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ভালো জানেন। পিআইসি কমিটি গ্রহণ ও বাতিলের বিষয়টি স্যার সিদ্ধান্ত নেবেন।

​এলাকাবাসীর পক্ষে আবেদনটি জেলা প্রশাসক ছাড়াও অনুলিপি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ও দোয়ারাবাজার উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন ও মনিটরিং কমিটির সভাপতিকেও প্রদান করা হয়েছে। তারা অনতিবিলম্বে বর্তমান বিতর্কিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০