সীমান্ত কণ্ঠ ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৬, ৯:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মহব্বতপুর–গোজাউড়া হাওরের একাংশে বোরো ধান আবাদ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ ও বিএডিসি’র লাইসেন্স সংক্রান্ত জটিলতায় সময়মতো পানি না পাওয়ায় ফেটে চৌচির হচ্ছে জমি, শুকিয়ে যাচ্ছে বীজতলা। এতে ওই অঞ্চলের অন্তত শতাধিক কৃষক পরিবারের চোখেমুখে এখন দুশ্চিন্তার ছাপ।

​সরেজমিনে গোজাউড়া হাওরের মহব্বতপুর অংশে গিয়ে দেখা যায়, পানির অভাবে অনেক জমিতে চারা রোপণ করা সম্ভব হচ্ছে না। খাসিয়ামারা–মরানদী থেকে সেচ পাম্পের মাধ্যমে পানি সরবরাহের কথা থাকলেও চারটি পাম্পের অনুমোদন বিলম্বিত হওয়ায় প্রায় ৫০ হেক্টর জমি অনাবাদি থাকার উপক্রম হয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, দ্রুত সেচ কার্যক্রম শুরু না হলে চলতি মৌসুমের ফলন মারাত্মকভাবে ব্যাহত হবে।

​অনুসন্ধানে জানা গেছে, মামুনপুর ও মহব্বতপুর গ্রামের সেচ পাম্পগুলো নিয়ে স্থানীয় দুই পক্ষ হানিফ আলী ও আমীর আলীর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে। হানিফ আলীর পাম্পের অনুমোদন থাকলেও আমীর আলীর পক্ষের কৃষকরা সেখান থেকে পানি নিতে রাজি নন। অন্যদিকে, আমীর আলীর সেচ পাম্পে বিএডিসি’র লাইসেন্স থাকলেও বিদ্যুৎ সংযোগ না থাকায় তা চালু করা যাচ্ছে না। এই রেষারেষি ও কারিগরি জটিলতার বলি হচ্ছেন সাধারণ কৃষকরা।

​ক্ষতিগ্রস্ত কৃষক আমীর আলী জানান, ‘আমরা নিয়ম মেনেই আবেদন করেছি, লাইসেন্সও পেয়েছি। কিন্তু বিদ্যুৎ সংযোগ না থাকায় পাম্প চালাতে পারছি না। দ্রুত পানি না পেলে আমাদের সব কষ্ট বিফলে যাবে।’

​একই গ্রামের কৃষক জামাল মিয়া, আশুক মিয়া ও আব্দুস শহীদ ক্ষোভ প্রকাশ করে বলেন, মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে পানি না পেলে চারা রোপণের উপযুক্ত পরিবেশ নষ্ট হয়ে যাবে। এতে করে পুরো বছরের খোরাক নিয়ে টানাপোড়েন শুরু হবে।

​এ বিষয়ে হানিফ আলী বলেন, ‘আমার লাইসেন্স আছে এবং পানি দিতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ওই অংশের কৃষকরা পানি নিতে এখনো আসেনি।’

​সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় নথিপত্র থাকা সত্ত্বেও প্রশাসনিক ও কারিগরি জটিলতায় বিদ্যুৎ সংযোগের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। কৃষকরা এই সংকট নিরসনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।

জানতে চাইলে ছাতক পিডিবি অফিস কর্তৃপক্ষ জানিয়েছেন, বিএডিসিতে আবেদন করা হলেও ইউএনও অফিসের প্রত্যায়ন না থাকায় সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না।
​স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা না গেলে দোয়ারাবাজারের কৃষি অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। এখন দেখার বিষয়, কৃষকের সোনালী স্বপ্ন বাঁচাতে প্রশাসন কতটা দ্রুত পদক্ষেপ নেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০