সীমান্ত কণ্ঠ
৩ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

সীমান্ত কণ্ঠ ডেস্ক:: সুনামগঞ্জ-৫ আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। জনমানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানি।

মঙ্গলবার সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী মিতালি পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় তিনি বলেন, কোনো স্বৈরাচারী শক্তি আর জনগণের অধিকার ছিনিয়ে নিতে পারবে না।

বিস্তারিত থাকছে চ্যানেল এইচ প্রতিনিধি এম এ করিম লিলু’র প্রতিবেদনে…


দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এই বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসা প্রার্থী ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানি।


​এসময় জনগণের উদ্দেশ্যে মাওলানা মাদানি বলেন : ‘এ দেশের লুটেরা কিংবা কোনো স্বৈরাচারী শক্তি সাধারণ মানুষের মৌলিক অধিকার আর ছিনিয়ে নিতে পারবে না। জনতা আজ ঐক্যবদ্ধ এবং তারা তাদের হৃত অধিকার পুনরুদ্ধারে সংকল্পবদ্ধ। দেশ আজ ক্রান্তিকাল পার করছে; একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে গণতন্ত্র হরণ। কিন্তু মনে রাখবেন, জুলুম করে কোনো শক্তি ইতিহাসে টিকে থাকতে পারেনি।’

​মান্নারগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি জুবের আহমদের সভাপতিত্বে এবং জামায়াত নেতা মাওলানা কাজী ওয়াজিহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ​, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মাওলানা দিলোয়ার হোসেন, অ্যাডভোকেট আলম উদ্দিন, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম প্রমুখ।

​এছাড়াও বক্তব্য রাখেন খেলাফত মজলিস নেতা মাওলানা শফিক উদ্দিন ও জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, এলাকার উন্নয়ন ও ইনসাফ কায়েমের লক্ষ্যে পরিবর্তনের বিকল্প নেই। বক্তৃতায় উঠে আসে সাধারণ মানুষের নিত্যপণ্যের দাম নিয়ে নাভিশ্বাসের কথা। আসন্ন নির্বাচনে শান্তি ও অধিকার রক্ষায় জোটবদ্ধ হয়ে কাজ করার শপথ নেন উপস্থিত জনতা।

​আগামী নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে ব্যালটের মাধ্যমে পরিবর্তনের রায় দেবে মানুষ—এমনই প্রত্যাশা নেতাকর্মীদের। আর মাওলানা মাদানির এই সফর স্থানীয় রাজনীতিতে নতুন এক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০