সীমান্ত কণ্ঠ ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুবি’র অদম্য বাংলায় ফের বাঁধা হলো কালো কাপড়

সীমান্ত কণ্ঠ ডেস্ক:: জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধের স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা এবারো খুবি’র অদম্য বাংলা ভাস্কর্যে কালো কাপড় পরানোর কর্মসূচি পালন করেছে। শহীদের স্মৃতি রক্ষায় এবং আন্দোলনের তাৎপর্য স্মরণে গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়েছিল। গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে ১৮ই জুলাই বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য বাংলা’ ভাস্কর্যের প্রতীকী মূর্তিগুলোর চোখ ও মুখ কালো কাপড়ে বাঁধা হয়েছিল। সেদিন শহীদ মীর মুগ্ধ তার মৃত্যুর কিছুক্ষণ পূর্বে ফেসবুকে লিখেছিলেন, ‘আমার জুনিয়রদের কাছে অনুরোধ: এই কালো কাপড় যেন কখনো না সরানো হয়। আমি জানি তোমরা যথেষ্ট চেষ্টা করেছ। এটা সবসময় মনে করিয়ে দিবে আমাদের দুর্বলতা এবং পরাধীনতাকে।’

গত বৃহস্পতিবার শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ তার ফেসবুক পোস্টে ভাইয়ের সেই আবেগঘন কথাগুলোর একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছিলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের জুনিয়রদের প্রতি অনুরোধ থাকবে, কালকে একদিনের জন্য হলেও এই কালো কাপড় যেন পরানো থাকে।’ তবে শিক্ষার্থীদের এমন পরিকল্পনা পূর্বেই ছিল বলে জানা গেছে। এই আবেগঘন আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা ভাস্কর্যে কালো কাপড় বাঁধার সিদ্ধান্ত নিয়েছিল এবং আজ (গতকাল) তা পালন করেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান মুন্সী বলেন, গত বছর ১৭ই জুলাই রাতে নানামুখী চাপে অধিকাংশ শিক্ষার্থী হল ছেড়ে চলে যায়। যারা ছিল তারাও একপ্রকার অসহায় হয়ে প্রতীকী প্রতিবাদ হিসেবে অদম্য বাংলায় কালো কাপড় বেঁধে দেয়। মুগ্ধ ভাই শহীদ হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কাপড় না সরায়। সেই স্মৃতিকে স্মরণ করতেই শিক্ষার্থীদের পক্ষ থেকে আজ (গতকাল) অদম্য বাংলায় কালো কাপড় বাঁধা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল এবং তা পালিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০