সীমান্ত কণ্ঠ ডেস্ক
৮ মে ২০২৫, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাট সীমান্তে জনতার ধাওয়ায় পালিয়েছে বিএসএফ

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ দখলে এসে বাধার মুখে পড়ে বিএসএফ। পরে স্থানীয়দের ধাওয়ায় পালিয়ে যায় বিএসএফ।

বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে গোয়াইনঘাট উপজেলার পূর্বজাফলং ইউনিয়নের নলজুরী আমস্বপ্ন সীমান্তে ১২৭৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, গোয়াইনঘাট উপজেলার নলজুরী আমস্বপ্ন সীমান্তে বাংলাদেশের খেলার মাঠ জরিপ করতে আসে বিএসএফ সদস্যরা। এসময় মাঠের কিছু অংশ তারা নিজেদের দাবি করেন। এ খবরে বাধা দেন স্থানীয়রা। এ নিয়ে উভয় পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বাধার মুখে ও স্থানীয়দের ধাওয়ায় জরিপ না করেই ফিরে যান জরিপ দল। তবে, তাৎক্ষণিক বিজিবি ও বিএসএফ মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, নলজুরী আমস্বপ্ন সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে বিএসএফ সদস্যরা ঢুকে খেলার মাঠ দখল করে মাঠের ভেতরে পিলার বসানোর চেষ্টা করে। এ নিয়ে বৃহস্পতিবার সকালে দুই দেশের জরিপ দল গেলে স্থানীয় বাংলাদেশি ও বিএসএফ মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নলজুরী গ্রামের স্থানীয় বাসিন্দা শাহজাহান মিয়া জানান, সীমান্তে বাংলাদেশের ভেতরে একটি খেলার মাঠ আছে, ওই মাঠে স্থানীয়রা প্রতিদিন ক্রিকেট খেলেন। বৃহস্পতিবার সকালে বিএসএফ সদস্যরা মাঠের ভেতরে নতুনভাবে বাংলাদেশের সীমান্তে জোর করে পিলার বসানোর চেষ্টা করে। এসময় বিজিবি ও এলাকার স্থানীয়রা বাঁধা দেন। তবে স্থানীয়দের মাঝে এখনও উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক কালবেলাকে বলেন, সীমান্তে দু’দেশের মধ্যে সার্ভে চলছে। ২০১৫ সালে সার্ভেতে নলজুরী সীমান্ত এলাকায় কিছু অংশ তাদের পড়ে যায়। স্থানীয়রা এগুলো মানতে নারাজ। মূলত এই সমস্যা নিয়ে নলজুরী সীমান্তে বিএসএফর সঙ্গে গণ্ডগোল বাধে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০