সীমান্ত কণ্ঠ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৫, ৮:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজার সীমান্তে ২৪ ঘণ্টায় দুই লাশ, এলাকায় চরম উদ্বেগ

সীমান্ত কণ্ঠ ডেস্ক:: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ভারত–বাংলাদেশ সীমান্তের এপার ও ওপার থেকে ২৪ ঘণ্টার ব্যবধানে দুইজনের লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের কবরস্থানের পাশের একটি খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা খালে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি।

এর আগের দিন সোমবার (১৫ ডিসেম্বর) সকালে একই ইউনিয়নের শ্যামারগাঁও এলাকার লাফার্জ সীমান্ত সংলগ্ন ভারতের মেঘালয় রাজ্যের কালাটেক বস্তি এলাকায় আহাদ মিয়া (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর লাশ পাওয়া যায়। তিনি নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামের মরহুম আপ্তর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সীমান্তের ওপারে আহাদ মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লাফার্জ ক্যাম্পের বিজিবিকে বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিকেলে ভারতীয় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, আহাদ মিয়া ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে দুর্বৃত্তদের হাতে তিনি খুন হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

২৪ ঘণ্টার ব্যবধানে সীমান্তের এপার ও ওপার থেকে দুইটি লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০