নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২৫, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে রাস্তার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দোয়ারাবাজার উপজেলার আহমদনগর-ইদনপুর রাস্তার কাজে বাধা দেওয়ার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বৃহষ্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আহমদনগরে এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের বরাদ্দে আহমদনগর-ইদনপুর সাহেব আলীর বাড়ি পর্যন্ত মাটির কাজ করতে গেলে জনস্বার্থ বিরোধী একটি কুচক্রী মহল বাধা দেয়। অথচ এই রাস্তা দিয়ে কয়েকট গ্রামের বাসিন্দাসহ স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিনিয়ত যাতায়াত করে। এখানকার ১ ও ৩ নম্বর ওয়ার্ডবাসীর যাতায়াত সুবিধার্থে চলতি অর্ত বছর মাটি কাটার কাজে ১ লাখ ৭০ হাজার টাকাও বরাদ্দ হয়।

সম্প্রতি ওই রাস্তায় মাটির কাজ করতে এলে আশ্রবনগর গ্রামের মৃত করম আলীর পুত্র ফরতাজ আলী ও ফরমান আলী রাস্তার কাজে বাধা দেন। প্রতিকার চেয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের একটি তদন্ত টিম বৃহষ্পতিবার সরজমিন গেলে এলাকাবাসী রাস্তার কাজে বাধা দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করেন এবং দ্রুত রাস্তা সংস্কার করার দাবিতে তাৎক্ষণিক এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে ইদনপুর গ্রামের আয়ুব আলী ও আকবর আলী বলেন, এই রাস্তা আমাদের কয়েটি গ্রামের একমাত্র রাস্তা। এই রাস্তা ব্যতিত আমাদের আর কোন বিকল্প রাস্তা নেই। এলাকাবাসীকে উপেক্ষা করে রাস্তার কাজে যারা বাধা দিচ্ছে তাদের কোন জমিজমা নেই। অহেতুক তারা এলাকাবাসীর ক্ষতি করতে চাচ্ছে।

মিতালী পাবলিক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাছকিয়া বেগম, জুমেনা আক্তার, তানিম আহমদ, নাদিয়া আক্তার বলেন, বর্ষাকালে আমরা স্কুলে যেতে পারি না। রাস্তায় চরম ভোগান্তি পোহাতে হতে হয়। এই রাস্তা না হলে আমরা স্কুলে যেতে পারবো না। আমরা রাস্তা চাই।

ইদনপুর গ্রামের নানু মিয়া বলেন, জেলা শহরে য়াওয়ার একমাত্র রাস্তা এটি। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে। একটি কুচক্রী মহল রাস্তা সংষ্কার কাজ করতে অহেতুক বাধাবিঘ্ন ঘটাচ্ছে। দ্রুত রাস্তা সংষ্কার কাজ শুরু করার দাবি জানাই।

মানববন্ধনে সর্বস্তরের এলাকাবাসী ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ বলেছেন, রাস্তার কাজে বাধা দেওয়ার বিষয়টি সার্ভেয়ার সরজমিন তদন্ত করেছেন। যারা বাধা দিচ্ছেন তা সম্পূর্ণ অযৌক্তিক। জনস্বার্থের বিবেচনায় এই দিক রাস্তাটি প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০