নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারের ইউএনও তনু কে প্রত্যাহারের দাবি বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহের নিগার তনু’কে প্রত্যাহার করার দাবিতে বিভাগীয় কমিশনার বরাবর লিখিত আবেদন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সিলেট বিভাগীয় কমিশনার বরাবর লিখিত এই আবেদন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাহিদ হাসনা শান্ত।

 

অভিযোগ সূত্রে জানা যায়, বদলি আদেশের পরও স্বপদে বহাল রয়েছেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহের নিগার তনু। গত নভেম্বরে প্রথম সপ্তাহে সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকির স্বাক্ষরিত এক আদেশে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করেন এবং দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু’কে হবিগঞ্জের বাহুবল উপজেলায় বদলি করা হয়। কিন্তু বদলী আদেশের ৬ মাস পার হলেও এখনো স্বপদে বহাল রয়েছেন এই কর্মকর্তা।

 

৫ ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকার পতনের পর তার নিয়োগকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু’কে হবিগঞ্জের বাহুবল উপজেলায় বদলি করা হলে স্বৈরাচারের দোসর হওয়ায় নেহের নিগার তনুকে বাহুবল এলাকাবাসী প্রতিহত করার ঘোষণাও দেয়। এ নিয়ে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় এই কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ ও প্রকাশিত হয়। তারপর ইউএনও নেহের নিগার তনু স্বপদে বহাল থাকায় দোয়ারাবাজারে বদলী হওয়া বিয়ানীবাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামিম যোগদান করেন হবিগঞ্জের বাহুবল উপজেলায়।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, এলজিইডি, ভিজিডি, ভিজিএফ, পিআইসি ও স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম চলে তারই ইশারাতে। দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা আব্দুল হামিদ চলেন ইউএনও’র ছোট ভাই পরিচয়ে। উপজেলা প্রশাসনের বিভিন্ন আচার অনুষ্ঠান থেকে শুরু করে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর বিভিন্ন অনুষ্ঠানে ইউএনও ও এলজিইডি কর্মকর্তা একই গাড়িতে সবসময় চলাফেরা করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহের নিগার তনু বলেছেন, ‘এসব বিষয় নিয়ে আমার কোন তাড়া নেই। যার যা ইচ্ছে লেখালেখি করুক আমার কিছুই যায় আসে না।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০