সীমান্ত কণ্ঠ ডেস্ক
১৯ জুন ২০২৫, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোর্শেদ আলমের প্রত্যাবর্তন : শিকড়ের মাটিতে আশার বীজ

মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী: দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন—এই শান্ত জনপদ আজ এক অভূতপূর্ব আবেগে দুলছে। প্রিয় নেতা, প্রিয় ভাই মোর্শেদ আলম বহু প্রতীক্ষার পরে ফিরেছেন নিজের মাটিতে, নিজের মানুষের সান্নিধ্যে।

তাঁর জীবন যেন নির্যাতনের ইতিহাস, প্রতিবাদের উচ্চারণ আর স্বপ্নবান মানুষের সাথী হওয়ার প্রত্যয়। শাসকের নির্মম রোষে একাধিকবার তাঁকে জেলগহ্বরে অমানবিক নির্যাতন সহ্য করতে হয়েছে; এরপরও তাঁর বুকের ভেতর জ্বলেছে একটুকরো বিশ্বাস—এই মাটি একদিন তাঁকে ফিরিয়ে নেবে আপন কোলে।

দীর্ঘ প্রবাসজীবনের একাকী দিনগুলো পেরিয়ে, আজ তিনি আবারো পা রেখেছেন সেই শিকড়ের মাটিতে। তাঁর আগমনে বাংলাবাজারের প্রতিটি গলি, পথ, উঠোন যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। মানুষের ভিড়, চোখের কোণে আনন্দাশ্রু আর কণ্ঠে ভালোবাসার ধ্বনি—সব মিলিয়ে বাংলাবাজার জেগে উঠেছে নতুন ভোরে।

আজ তিনি আর শুধু একজন রাজনীতিক নন; তিনি বাংলাবাজারের সহ্যশক্তি, সাহস আর স্বপ্নের আরেক নাম। অনেকে তাঁকে বলেন ‘কারা নির্যাতিত কমিউনিটি নেতা’; কিন্তু সাধারণ মানুষের হৃদয়ে তিনি হয়ে উঠেছেন সংগ্রামের আলোকস্তম্ভ।

তাঁকে ঘিরে নতুন গল্প বুনছে বাংলাবাজার—কে বলবে আর এই জনপদ পিছিয়ে থাকবে? কে দমাতে পারবে বঞ্চিত মানুষের কণ্ঠস্বর? মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে—‘মোর্শেদ ভাই ফিরেছেন, বাংলাবাজার আবার আলোয় ভাসবে।’

আশার বীজ বুনে দেওয়া এই সন্তানের জন্য বাংলাবাজারের বাতাস আজ গান গায়, পাতা পাতা ফিসফিসিয়ে বলে—‘স্বাগতম, আমাদের অগ্নিপুরুষ!’
আর দূরে হাতছানি দিয়ে ডাকে আগামী—এক স্বপ্নময়, অন্যায়হীন, ন্যায়ভিত্তিক নতুন বাংলাবাজার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০