সীমান্ত কণ্ঠ
৩১ মার্চ ২০২৫, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে টমটম পার্কিং নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

সীমান্ত কণ্ঠ ডেস্ক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টমটম পার্কিং নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির ১৪ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।

গত রোববার (৩০ মার্চ) রাত ১টার দিকে শ্রীমঙ্গল শহরের গদারবাজার এলাকার এ ঘটনা ঘটে। পরে ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়।

জানা যায়, উপজেলার গদার বাজার এলাকায় মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুর বিনা লাভের বাজারের সামনে টমটম পার্কিং নিয়ে মধু গ্রুপ ও বিএনপির নেতা হাজি মুজিবের সমর্থক আনার মিয়া মেম্বারের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে সেনাবাহিনী মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় শহরে দোকানপাটে আটকেপড়া সাধারণ মানুষ নিরাপদে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় দোকান ও গাড়ি ভাঙচুর করা হয়।

শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি আনিসুর রহমান জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে মোট ১৪ জনকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঈদ উপলক্ষে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, গতকাল রোববার রাতে শহরে টমটম চালক, গ্রামবাসী ও সাবেক মেয়রের লোকজনের মধ্যে যে সংঘর্ষ হয়েছে তাতে অনেক লোকজন হতাহত হতে পারতো। পুলিশ যখন সংঘর্ষ থামাতে পার ছিল না তখন শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও মানুষের জান মালের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীকে তলব করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে শহরে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, বিএনপি নেতা ও শ্রীমঙ্গলের সাবেক মেয়র মহসিন মিয়া মধুর বিনা লাভের বাজারে হামলার ঘটনায় দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়ায় বেশ কিছু টমটমসহ গাড়ি ভাঙচুর করে। এতে পুলিশ ৫৬ রাউন্ড শটগানের ফাঁকাগুলি করে। সূত্র দৈনিক কালবেলা 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০