সীমান্ত কণ্ঠ
১০ অগাস্ট ২০২৫, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সভায় অশালীন আচরণে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সদস্যদের এক সভায় অশালীন আচরণের ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক সমালোচনা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট বিকেলে বিদ্যালয়ের শিক্ষা মানোন্নয়ন বিষয়ক এক সভায় অভিভাবক সদস্য ইসলাম উদ্দিনের সঙ্গে প্রতিষ্ঠানের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হারুনুর রশীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা অশালীন আচরণে রূপ নেয়। উপস্থিত অন্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানান এবং বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

শিক্ষক বায়োজিদ হোসেন ও শহীদুল ইসলামসহ আরও অনেকে বলেছেন, প্রতিষ্ঠান স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। আমরা এমন ঘটনার পুনরাবৃত্তি চাই না।

শিক্ষার্থী সাদিয়া আফরোজ নিহা, সাদিকা জাহান মিশকাত, রাকিবুল ইসলাম রোহান ও সাব্বির আহমদ রায়হান জানান,  এ ধরনের আচরণ রাজনৈতিক দ্বন্দ্বের ফল। আমরা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই।

অভিযোগের বিষয়ে হারুনুর রশীদ বলেন, শফিকুল ইসলাম রতন ও ইসলাম উদ্দিন দুই অভিভাবক সদস্যই আমার সঙ্গে অশালীন আচরণ করেছেন। আমি এর বিচার চাই।

শিক্ষার্থী অভিভাবক শফিকুল ইসলাম রতন বলেছেন, অভিভাবক মিটিং এ কথা-কাটাকাটির এক পর্যায়ে অভিভাবক সদস্য ইসলাম উদ্দিন ও অফিস সহকারী হারুনুর রশীদ এর মধ্যে বাকবিতন্ডা ও উত্তেজনা হয়। অহেতুক আমাকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে অফিস সহকারী।

অভিভাবক সদস্য ইসলাম উদ্দিন জানান, অভিভাবক মিটিং এ আলোচনা করতে গেলে কেরানি হারুন বাধা দেন এবং সকলের সামনে তিনি অশালীন আচরণ করেন। একপর্যায়ে তার ভাই সিরাজুল ও এক চাচাতো ভাই আমাকে মারধর করতে উদ্যোত হয়। পরে উপস্থিতরা তা নিয়ন্ত্রণে আনেন।

বিশিষ্ট সালিশ ও রাজনৈতিক ব্যক্তিত্ব হারুনুর রশীদ জানান, বিষয়টি স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ঘটেছে। দীর্ঘদিন ধরেই আ’লীগের দুই গ্রুপের অন্তর্দ্বন্দ্বের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ এ ঘটনাকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন।

গভর্নিং বডির সভাপতি ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমদাদুল হক জানিয়েছেন, ‘দুই পক্ষের সঙ্গে কথা হয়েছে, কালপরশু বিদ্যালয়ে বসে বিষয়টির সমাধান করা হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০