সীমান্ত কণ্ঠ ডেস্ক
৯ জুন ২০২৫, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামলবাজার সিরাজ মহমা উচ্চবিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

 

দোয়ারাবাজার উপজেলার শ্যামলবাজার সিরাজ মহমা উচ্চবিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজির উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এবং শিক্ষক শামীম সাজ্জাদ শাহীনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক শাহীন আহমদ মাস্টার। তিনি বলেন, ‘এই বিদ্যালয়টি স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা ও ঐকান্তিক চেষ্টার ফসল। এক বছরের ব্যবধানে বিদ্যালয়টি শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে, এবং শতাধিক শিক্ষার্থী এখানে নিয়মিত পাঠগ্রহণ করছে।’

সভাপতির বক্তব্যে নজির উদ্দিন মাস্টার বলেন, ‘একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা যতটা কঠিন, তা ধরে রাখা আরও কঠিন। আমরা সব বাধা অতিক্রম করে শিক্ষার আলো ছড়াতে কাজ করছি। কিছু কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা দুঃখজনক। আমি সবাইকে অনুরোধ করব—এই ধরনের বিভ্রান্তিকর প্রচারে কান না দিয়ে একসাথে কাজ করি বিদ্যালয়ের অগ্রগতির জন্য।’

সভায় বক্তারা বলেন, শিক্ষার বিকাশে শ্যামলবাজার সিরাজ মহমা উচ্চবিদ্যালয়ের কোনো বিকল্প নেই। যারা অহেতুক বিরোধিতা করছে, তারা প্রকৃতপক্ষে সামাজিক অগ্রগতির প্রতিবন্ধক এবং বিভ্রান্তিকর গুজব রটিয়ে শিক্ষাবান্ধব পরিবেশ নষ্ট করতে চাইছে।

বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিদ্যালয়টির মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভূমিদাতা লন্ডনপ্রবাসী সোহেল আহমদ, প্রবাসী মাওলানা কয়েছ আহমদ, ফরহাদ আলম, ফয়জুল্লাহ, আব্দুল মছব্বির ও তুহিন আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জুনাব আলী, আইয়ুব আলী, শানুর মিয়া, রাজা আহমদ, হাজী আব্দুল খালেক, আব্দুর রউফ, গৌছুল ইসলাম, সাবেক ইউপি সদস্য এশাদ আলী, বাচ্চু মিয়া, লাল মিয়া, গিয়াস উদ্দিন, আব্দুল মান্নান, জিয়াউল হক, সাইদুল হক, তোফায়েল আহমদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০