সীমান্ত কণ্ঠ
১১ এপ্রিল ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটসহ পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

সীমান্ত কণ্ঠ ডেস্ক: আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

শুক্রবার (১১ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সিরাজগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, চট্টগ্রাম ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

 

এতে বলা হয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, আজ সকাল ৬টায় পশ্চিম-মধ্য সাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে পরবর্তী ১২ ঘণ্টায় মধ্য বঙ্গোপসাগরে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 

শনিবার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওইদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

 

একইসঙ্গে রোববার (১৩ এপ্রিল), সোমবার (১৪ এপ্রিল), মঙ্গলবারও (১৫ এপ্রিল) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে প্রথমদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দ্বিতীয় দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর তৃতীয় দিনে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

তাছাড়া, বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

সূত্র: দৈনিক কালবেলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০