সীমান্ত কণ্ঠ ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫, ২:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট

বাংলাদেশ, জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের খেলা দেখা যাবে মাত্র ৫০ টাকায়। আগামী রোববার (২০শে এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট। বৃহস্পতিবার টেস্টের আসন্ন ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে সর্বনিম্ন ৫০ টাকা আর সর্বোচ্চ দাম ৫০০ টাকা। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে টিকিট পাওয়া যায় স্টেডিয়ামের সামনের কাউন্টারে। এছাড়া ম্যাচের দিন রোববার থেকে মধুমতি ব্যাংকের আম্বরখানা ব্রাঞ্চে দেওয়া হবে টিকিট। শহীদ তুরাব স্ট্যান্ড, ইস্টার্ন গ্যালারি (৩ নম্বর গেট) ও গ্রিন হিল এরিয়ায় বসে খেলা দেখা যাবে সর্বনিম্ন ৫০ টাকায়। সর্বোচ্চ ৫০০ টাকা টিকিটের দাম ধরা হয় গ্র্যান্ড স্ট্যান্ডের। এছাড়া ক্লাব হাউস ২৫০, ইস্টার্ন গ্যালারির টিকিট (২ নম্বর গেট) পাওয়া যাবে ১৫০ টাকায়।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ১৫ই এপ্রিল ঢাকায় পৌঁছায় জিম্বাবুয়ে দল। পরদিন তারা টেস্ট ম্যাচের ভেন্যু সিলেটে যায়। আর ১৩ই এপ্রিল থেকে সিলেটে টাইগারদের ক্যাম্প শুরু হয়। প্রথম দিনের ৮ ক্রিকেটার নিয়ে শুরু হওয়া এই ক্যাম্পে পরদিন কোচিং স্টাফ ও বাকি ক্রিকেটাররা অনুশীলনে যোগ দেন। এ পর্যন্ত বাংলাদেশ, জিম্বাবুয়ে দল সব মিলিয়ে ১৮ টেস্টে মুখোমুখি হয়। বাংলাদেশ ৮ ম্যাচে আর জিম্বাবুয়ে ৭টিতে জয় পায়। আগামী ২৮শে এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) শুরু হবে দ্বিতীয় টেস্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০