সীমান্ত কণ্ঠ ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের ডিসিকে আদালতের শোকজ

‘জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি’র অ্যাডহক কমিটি গঠন ও হিসাব পরিচালনার বিষয়ে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সিলেটের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে বিচারক এই আদেশ দেন। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় মামলার বাদীপক্ষের আইনজীবী বেদানন্দ ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির অ্যাডহক কমিটি গঠন ও হিসাব পরিচালনার দায়ে সমিতির সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী সিলেটের জেলা প্রশাসকসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

মামলায় সমিতির সভাপতি ও সিলেটের জেলা প্রশাসক নির্দিষ্ট দায়িত্ব বহির্ভূত কোনো কার্যক্রম দ্বারা সমিতি পরিচালনা, তহবিল বা স্থাবর-অস্থাবর সম্পত্তির বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ করতে না পারেন, সে বিষয়ে অন্তর্বর্তী আদেশসহ অস্থায়ী নিষেধাজ্ঞা জারির আবেদন করলে আদালত তা আমলে নেন। একই সঙ্গে ১ নম্বর বিবাদীকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন।

অভিযুক্তরা হলেন, সিলেটের জেলা প্রশাসক ও জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ শের মাহবুব মুরাদ, অতিরিক্ত জেলা প্রশাসক ও সমিতির সহ-সভাপতি মো. আনোয়ারুজ্জামান।

এছাড়া মামলায় বিবাদী করা হয়েছে বিভাগীয় কমিশনার, রুপালী ব্যাংকের ইসলামপুর করপোরেট শাখার ব্যবস্থাপক, সিলেটের সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সামজসেবা কার্যালয়ের উপপরিচালক, সিলেট বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক, সুবিদবাজার এলাকার মৃত গোলাম রাব্বানী চৌধুরীর ছেলে মাহবুব ছোবহান চৌধুরী, অ্যাডভোকেট কাওছার আহমদ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনারকে।

আদালতে দাখিল করা মামলায় বাদীপক্ষ উল্লেখ করেন, ১৯৬৪ সালে গঠিত জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি একটি সেবামূলক প্রতিষ্ঠান। মোকদ্দমার ১ নম্বর বিবাদী পদাধিকার বলে সমিতির সভাপতি। গঠনতন্ত্রের ১৩ নম্বর অনুচ্ছেদে সভাপতির নির্দিষ্ট দায়িত্ব কর্তব্য সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

মামলায় বাদীপক্ষ আরও অভিযোগ করেন, সমিতির বর্তমান কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে গত বছরের ৭ ডিসেম্বর সাধারণ সভা আহ্বান করা হয়। কিন্তু সভায় কোরাম পূর্ণ না হওয়ায় কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তাই বিধি মোতাবেক সভা মুলতবি করা হয়।

কিন্তু ২ নম্বর বিবাদী সমিতির সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ারুজ্জামান জেলা প্রশাসককে সভাপতি এবং মামলার বিবাদী কয়েকজন সরকারি কর্মকর্তাকে সদস্য করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে মর্মে প্রচার করেন।

শুধু তাই নয়, ১ নম্বর বিবাদী সমিতির প্যাডে সিলবিহীন একটি পত্রের মাধ্যমে কর্মচারীদের বেতন-ভাতা ও অপারেশনের জন্য ভর্তি রোগীদের ডায়েট বিল বাবদ, বিভিন্ন অঙ্কের তিনটি চেক সইযুক্ত মতে প্রেরণ করে নির্দেশিত মতে স্থানান্তরের নির্দেশ দেন।

মোকদ্দমায় উল্লেখ করা হয়, জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির গঠনতন্ত্রের ১৩ (খ) অনুচ্ছেদ অনুযায়ী সভাপতি হিসেবে কোনো চেক সই কিংবা অর্থ উত্তোলন করার বিধান নাই।

মামলায় আরও উল্লেখ করা হয়, ১ নম্বর বিবাদীর উদ্দেশ্যমূলক, আইন ও এখতিয়ার বহির্ভূত কার্যক্রমের ফলে সমিতির তহবিল, স্থাবর-অস্থাবর সম্পত্তি এবং জনহিতকর কার্যক্রম মা

এ বিষয়ে জানতে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তার সাড়া মেলেনি।

মামলার বাদীপক্ষের আইনজীবী বেদানন্দ ভট্টাচার্য বলেন, সমিতির সাধারণ সম্পাদক আদালতে একটি মামলার আবেদন করেন। এতে সমিতির সভাপতি ও জেলা প্রশাসকের বিরুদ্ধে অন্তর্বর্তী আদেশসহ অস্থায়ী নিষেধাজ্ঞা জারির আবেদন করেন। আদালত জেলা প্রশাসককে ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০